করোনা: জুমার নামাজে সুরক্ষা নিশ্চিত ও উপস্থিতি সীমিত রাখার আহ্বান

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেশজুড়ে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে আগামীকালকের জুমার নামাজে সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি উপস্থিতি সীমিত রাখার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এ বার্তা গণমাধ্যমে পৌঁছে দেন সংস্থাটির সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।
ওই বার্তায় বলা হয়: করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী আগামীকালের জুমাসহ সকল জামাতে মুসল্লিগণের উপস্থিতি সীমিত রাখা এবং ভাইরাস সংক্রমণ হতে সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে গমন না করার আহবান করছে ইসলামিক ফাউন্ডেশন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






