জুনে প্রায় ৪৮ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে

Construction worker wearing orange safety vest and helmet at a construction site near railway tracks in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনাভাইরাস মন্দায় লাখ লাখ মানুষ তাদের কর্ম হারিয়ে ফেলার পরে জুন মাসে অর্থনীতি রেকর্ড গতিতে কর্মসংস্থান সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। করোনাভাইরাস মন্দার পরে দেশটির সংস্থাগুলি কর্মী নিতে শুরু করেছে।
দেশটির শ্রম দফতর রেকর্ড অনুসারে, কারখানা এবং রেস্তোঁরাগুলি পুনরায় চালু করার মাধ্যমে প্রায় ৪৮ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে গত জুন মাসে। ১৯৩৯ সালের পর যা এ যাবৎ কালের সর্বোচ্চ।
মে থেকে শুরু হওয়া চাকরিগুলির প্রত্যাবর্তন অনুসরণ করেই এই অগ্রগতি বলে জানিয়েছে দেশটির শ্রম বিভাগ। বলা হয়, মে মাসে আড়াই মিলিয়ন বা ২৫ লাখ মানুষ শ্রমবাজারে যোগ দেয়। কিন্তু আবার নতুন করে শুরু হওয়া কোভিডের প্রকোপ কর্মসংস্থান বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন শ্রম বিভাগ জানিয়েছে, যে অবসর ও আতিথেয়তা খাতে ২ মিলিয়নেরও বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে এবং খুচরাভাবে যুক্ত হয়েছে প্রায় সাড়ে সাত লাখ মানুষ।
স্বাস্থ্যসেবা খাতে কর্মসংস্থান ৫ লাখ ৬৮ হাজার বেড়েছে। কারখানাগুলি পুনরায় চালু হওয়ায় তিন লাখ ৫৬ হাজার কর্মসংস্থান বেড়েছে। গাড়ি শিল্পে প্রায় দুই লাখ কর্মসংস্থান তৈরি হয়েছে।
দেশটির সরকারের প্রোটেকশন প্রোগ্রামের মাধ্যমে ব্যবসায়ীদের ঋণ গত দুই মাসে কর্মসংস্থান সৃষ্টির উত্সাহ বৃদ্ধি করেছে।
ক্যাপিটাল ইকোনমিক্সের সিনিয়র মার্কিন অর্থনীতিবিদ মাইকেল পিয়ার্স বলেছিলেন, তিনি আশা করেন যে এখান থেকে পুনরুদ্ধার অনেকটা কঠিন হবে এবং ধীরে ধীরে সবাই চাকরি পাবে।






