বতসোয়ানায় অনুষ্ঠেয় ১৫তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-এর বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ৪র্থ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)-এর কার্যক্রম।
এবারের বিডিজেএসও-এর আঞ্চলিক পর্বগুলো অনুষ্ঠিত হবে আটটি শহরে। অঞ্চলগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, দিনাজপুর ও নেত্রকোনা। এর বাইরে অনলাইনে হবে একটি ই-অলিম্পিয়াড। অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে তিনটি ক্যাটাগরিতে— জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম), সেকেন্ডারি (নবম ও দশম) ও বিশেষ (একাদশ ও দ্বাদশ, ১ জানুয়ারি ২০০৩-এর পর যাদের জন্ম)। দেশজুড়ে চলছে আঞ্চলিক পর্বের রেজিস্ট্রেশন।
একজন শিক্ষার্থী সুবিধামত যে কোন একটি অঞ্চলে অংশ নিতে পারবে। “আগে এলে আগে পাবে” ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। ই-অলিম্পিয়াড সবার জন্য উন্মুক্ত। ই-অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন করতে হবে বিডিজেএসও-এর ওয়েবসাইটে: bdjso.org।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে হবে
১.ঢাকা অঞ্চল: শেলটেক নিরিবিলি (২য় তলা), ২১০/২ এলিফেন্ট রোড, ঢাকা, মোবাইল: ০১৮১১২০৮৯৬৬।
২.চট্টগ্রাম অঞ্চল: বাংলাদেশ শিশু একাডেমী, হিল ভিউ রেসিডেন্সিয়াল এরিয়া, পাঁচলাইশ, চট্টগ্রাম, মোবাইল: ০১৫২১ ৩২৮ ৮৪২
৩.খুলনা অঞ্চল: সানশাইন এডুকেশন কেয়ার, ১৪ পুলিশ লাইন পূর্ব গলি, খুলনা,মোবাইল: ০১৬১০১৩৫৭৯০
৪.রাজশাহী অঞ্চল: রাজশাহী হাতেম ফাউন্ডেশান পাঠাগার,মহিষবাথান, (হড়গ্রাম বাজার সংলগ্ন) রাজপাড়া,রাজশাহী, মোবাইল: ০১৭১৬ ১৯৪ ৪৭১
৫.বরিশাল অঞ্চল: ডি ডব্লিও এফ নার্সিং কলেজ, সি এন্ড বি রোড, বরিশাল, মোবাইল:০১৬৭১৬৩৯১৬১।
৬.সিলেট অঞ্চল: বিজ্ঞানের জন্য ভালোবাসা টেন্ট, অর্জুনতলা,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মোবাইল: ০১৬১৪ ৩৩৩ ০২৪।
এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। গত ৩ জুলাই এই উপলক্ষে আয়োজকদের কাছে চেক হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ।







