জীবিত, তবুও মৃত গুগলে!

Henry Cavill
অভিনেতা হেনরি কেভিল জানিয়েছেন, বেঁচে থাকা অবস্থাতেই গুগল তাকে মেরে ফেলেছে। অর্থাৎ তাকে মৃত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গুগলে তার মৃত্যুর তারিখ দেখানো হচ্ছে ৩ মার্চ।
৩৪ বছর বয়সী হেনরি জানান, বিষয়টি তাকে খুবই অবাক করেছে। তিনি তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তার মৃত্যুর তারিখ দেখা যাচ্ছে। তিনি লিখেছেন, ‘যখন আপনি জানতে পারবেন যে আপনি দুই দিন আগেই মারা গেছেন…।’
‘সুপার ম্যান’ হিসেবেই হেনরি বেশি পরিচিত। তিনি ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স মুভিজ-এ ‘সুপার ম্যান’ চরিত্রে অভিনয় করে ভক্তদের মন জয় করে নিয়েছেন। তাকে এরপর দেখা যাবে ‘মিশন: ইমপসিবল-ফলআউট’ ছবিতে। হিন্দুস্তান টাইমস
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






