চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্ল্যাক অ্যাডাম’ থেকে ডোয়াইন জনসনের বাদ পড়ার শঙ্কা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৩
বিনোদন
A A

ডোয়াইন জনসন ‘ব্ল্যাক অ্যাডাম’-এর ভবিষ্যত এবং ‘সুপারম্যান’ চরিত্র থেকে হেনরি ক্যাভিলকে ডিসি স্টুডিওর বাদ দেয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ খুলেছেন। অস্কারের আসরে গণমাধ্যমের সাথে এসব বিষয়ে কথা বলেছেন অভিনেতা।

ডিসি ইউনিভার্সে কিছু বদল আসার পরেই বিতর্কের শুরু। জেমস গান এবং পিটার সাফরানকে কো-হেড হিসেবে নিযুক্ত করা হয়। এর কিছুদিন পরেই শোনা যায় ‘সুপারম্যান’ চরিত্র থেকে সরিয়ে দেয়া হয়েছে হেনরি কেভিলকে। ‘ওয়ান্ডার ওমেন’-এর তৃতীয় কিস্তিও স্থগিত করেছে ডিসি। গত বছরের অক্টোবরে মুক্তি পাওয়া ‘ব্ল্যাক অ্যাডাম’ ব্যাপক সাফল্য পেলেও ডিসেম্বরে ডোয়াইন জনসন জানিয়েছেন, ‘ব্ল্যাক অ্যাডাম’-এর সিকুয়েলের কাজ স্থগিত করেছে ডিসি। এতে ভক্তদের শঙ্কা দেখা যায় ‘ব্ল্যাক অ্যাডাম’ চরিত্রটির ভবিষ্যত নিয়েও।

ভ্যারাইটির এক প্রতিবেদনে অনুসারে ডোয়াইন জনসন ‘ব্ল্যাক অ্যাডাম’ এর ভবিষ্যত প্রসঙ্গে কথা বলেছেন। অভিনেতা বলেছেন, ‘আমি যেটা করতে পারি এবং আমাদের যা করণীয় তা হলো, ‘ব্ল্যাক অ্যাডাম’ নির্মাণের সময় আমাদের সর্বোচ্চটা দেয়া এবং সেরা মানুষদের নিয়ে কাজটি করা যেন সাধ্যমতো সেরা সিনেমা দিতে পারি।

‘সুপারম্যান’ চরিত্র থেকে হেনরি কেভিলকে সরিয়ে দেয়া প্রসঙ্গে ডোয়াইন জনসন বলেন, ‘বিষয়টি এরকম যে ভালো একটি ফুটবল দল অতীতে একাধিক চ্যাম্পিয়নশিপ জিতেছে হেড কোচের কারণে। কিন্তু নতুন একজন দলটি কিনে নিলেন এবং বললেন আগের সব বাদ, নতুন কাউকে নেয়া হবে।’

‘সুপারম্যান’ সিরিজের নতুন সিনেমা মুক্তি পাবে ২০২৫-এ। ছবির নাম ‘সুপারম্যান: লিগ্যাসি’। ছবির চিত্রনাট্য লিখবেন জেমস গান। এই ছবিতে কমবয়সী সুপারম্যানকে দেখানো হবে, তাই বাদ দেয়া হয়েছে হেনরি কেভিলকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ান্ডার ওমেনজেমস গানডিসিব্ল্যাক অ্যাডামমার্ভেললিড বিনোদনহেনরি কেভিল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬

আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো হতে পারে সৃজনশীল অর্থনীতির নতুন খাত

আগস্ট ৪, ২০২৬

৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT