চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন নিয়ে ছিনিমিনি খেলার পরিণতি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:১৪ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২০
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস পরিস্থিতিতে সমগ্র বিশ্ব যখন কঠিন সময় পার করছে, তখন নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতিতে মেতে উঠেছিল দু’টি প্রতিষ্ঠান। একটি রাজধানীর রিজেন্ট হাসপাতাল, অন্যটি জেকেজি হেলথকেয়ার। দু’টি প্রতিষ্ঠানই করোনাকালে মানবতার বুলি আওড়িয়ে মানুষের আবেগ অনুভূতিকে পুঁজি করে জঘন্য খেলায় মগ্ন হয়েছিল। আশার বিষয় হলো: দুই প্রতিষ্ঠানের কর্ণধার বা জালিয়াতির মূল হোতারা শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে।

বুধবার ভোরে র‌্যাবের একটি বিশেষ অভিযানে সাতক্ষীরার সীমান্তে দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে মোস্ট ওয়ান্টেড এই আসামীকে হেলিকপ্টারে করে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে গত ২৩ জুন জেকেজি হেলথকেয়ারের ডা. সাবরিনার স্বামী আরিফ চৌধুরীসহ ৬ জনকে গ্রেপ্তারের পর ৪টি মামলা করা হয় তেজগাঁও থানায়। গত রোববার সাবরিনাকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও ডিসি অফিসে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর দিতে না পারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও সাময়িক বরখাস্ত করা হয়।

পুলিশ জানায়, জেকেজি হেলথকেয়ার থেকে এখন পর্যন্ত ২৭ হাজার রোগীকে করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের নমুনা আইইডিসিআরের মাধ্যমে পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০টি প্রতিবেদন তৈরি করা হয় জেকেজি কর্মীদের ল্যাপটপে। যার মাধ্যমে জেকেজি হাতিয়ে নিয়েছে প্রায় ৮ কোটি টাকা। বিনামূল্যে নমুনা সংগ্রহের কথা থাকলেও প্রতিটি পরীক্ষার জন্য নেয়া হতো সর্বোচ্চ ৫ হাজার টাকা। আর বিদেশি নাগরিকদের কাছ থেকে ১০০ ডলার।

করোনাকালের দুই ঘটনা প্রমাণ করে আমাদের নৈতিকতা কোন পর্যায়ের তলানিতে গিয়ে ঠেকেছে। তবে এটাই পুরো বাংলাদেশের চিত্র নয়। ডাক্তাররা এখানে নিজেদের জীবন বিসর্জন দিয়ে রোগীর সেবা করে তাদের সুস্থ করে তুলছেন। জীবন উৎসর্গ করছেন পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, সাংবাদিকসহ সামনের সারির বহু যোদ্ধা। রিজেন্ট এবং জেকেজি হেলথকেয়ার তাদেরকেও এখন প্রশ্নবিদ্ধ করে ফেলল।

সাহেদ কিংবা ডা. সাবরিনারা একদিনে তৈরি হয় না। এখন তাদের তৈরি করার কারখানা বন্ধের সময় এসেছে। নয়তো আরও বহু সাহেদ-সাবরিনা তৈরি হবে। একইসঙ্গে এখনও ধরা না পড়া সাহেদ-সাবরিনারা এদের শেষ পরিণতি দেখে শিক্ষা নিয়ে প্রতারণা ও দুর্নীতির ঘৃণ্য পথ পরিহার করবে বলে আমাদের আশাবাদ। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আরও রিজেন্ট-জেকেজি আছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেকেজি হেলথকেয়ারডা. সাবরিনারিজেন্ট হাসপাতালসম্পাদকীয়সাহেদসাহেদ করিম
শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬

‘হাত নোংরা’ করে খেলতে জানে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

কুষ্টিয়ায় রাইস মিলের দূষণে ক্ষতিগ্রস্ত কৃষি ও পরিবেশ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT