চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনবাজি রেখে ‘সদা সত্য কথা বলিবো’র শুটিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০২, জুলাই ২০২১
বিনোদন
A A
অভিনেত্রী ও অভিনেতা শুটিং সেটে, জীবনবাজি রেখে সত্য বলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারীতে দফায় দফায় লকডাউনের কারণে বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবন। অন্যসব কিছুর মতো প্রভাব পড়ছে নাটক-সিনেমার শুটিংয়েও। বিশেষত এই সময়ে ভুক্তভোগী ঈদের নাটক নিয়ে যাদের ছিলো চূড়ান্ত প্রস্তুতি!

সর্বশেষ ‘কঠোর লকডাউন’ সব হিসেব পাল্টে দিলেও কিছুটা বাড়তি রিস্ক নিয়েই নির্মাতা রুবেল হোসেন শেষ করেছেন ‘সদা সত্য কথা বলিবো’র শুটিং।

নির্মাতার ভাষায়, ‘মাত্রই শুটিং শেষ করলাম। অনেক সীমাবদ্ধতার মধ্যে এই করোনাকালে আমাদের জীবনবাজি রেখে কাজটি করতে হলো। আমরা চেয়েছি এই কাজটির মাধ্যমে একটি ভালো বার্তা দিতে দর্শকদের।’

কী আছে ‘ব্রেকিং নিউজ’ খ্যাত এই সময়ের আলোচিত নাট্যকার রাজীব আহমেদের চিত্রনাট্যে নির্মিত ‘সদা সত্য কথা বলিবো’তে?

গল্পে দেখা যাবে, শত বিপদে পড়েও কোনও মিথ্যার আশ্রয় না নেয়া এক মানুষের গল্প ‘সদা সত্য কথা বলিবো’। সত্য আর মিথ্যার পার্থক্য তুলে ধরে নির্মিত হয়েছে ঈদের এই টেলিছবিটি। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন অপূর্ব ও সাবিলা নূর।

ঈদের জন্য নির্মিত বিশেষ এই টেলিছবিটি ঈদের পঞ্চম দিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ে প্রচারের কথা রয়েছে। এরপর এটি দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

ট্যাগ: অপূর্বচ্যানেল আইনাটকমহামারীরাজীব আহমেদরুবেল হাসানলকডাউনলিড বিনোদনসত্যসাবিলা নূরসিএমভি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কর ফাঁকির অভিযোগ: ট্রাম্পের অর্থ বিষয়ক প্রধানের আত্মসমর্পণ

পরবর্তী

টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু

পরবর্তী
টাঙ্গাইলে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ, বেশ কিছু মানুষ বাইরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু

Canadian flag celebration with children during Canada Day event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপুল উদ্দীপনায় `কানাডা ডে' পালিত

সর্বশেষ

রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, যা কিছু জানার আছে

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নেপালে বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর নেই’

আগস্ট ২৭, ২০২৬

Noora Health and Channel i partner to promote family caregiver education

আগস্ট ২৭, ২০২৬

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

আগস্ট ২৭, ২০২৬

অ্যাডাম, জিদান ও মাহিকে নিয়ে এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT