জি-২০ সম্মেলন নিয়ে উন্নত বিশ্বের সরকার প্রধানদের প্রত্যাশা

জি-২০ সম্মেলনের শেষ দিনে বৈঠকে নেতৃবৃন্দ
জার্মানির হামবুর্গ শহরে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে বিশ্বের চোখ এখন উন্নত বিশ্বের ২০ দেশের নেতৃবৃন্দের দিকে। এর মধ্যে প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব নিকাশ করতে শুরু করেছেন অনেক দেশ। হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। সবকিছু মিলিয়ে উন্নত বিশ্বের সরকার প্রধানরা জি-২০ সম্মেলন কেমন প্রত্যাশা করেন। তা জানিয়ে দিয়েছেন বিভিন্ন দেশের সরকার প্রধানরা।
কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জি-২০ নেতাদের কাছে ট্রাম্পকে জলবায়ু বিষয়ে চাপ দিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্পের উচিৎ এমনভাবে কাজ করা, যাতে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রের সবাই তাকে রোল মডেল হিসাবে বিবেচনা করে। জলবায়ু পরিবর্তন এবং চাকুরির ব্যবস্থা করার বিষয়ে তার মুখ্য ভূমিকা পালন করা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। জার্মান টেবলয়েড বিল্ডকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা জানান কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, জি-২০ সম্মেলনের আলোচনার বিষয় মূল বিষয় হবে প্যারিস জলবায়ু পরিবর্তন বিষয়ক ইস্যু।
তবে জি-২০ সম্মেলনের আয়োজক দেশ হিসাবে মেরকেল সমঝোতার খুঁজতে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী টেরেসা মে বলেন, ট্রাম্পের জন্য জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তি মোকাবেলা করা হবে বড় চ্যালেঞ্জ। তবে প্যারিস চুক্তির সঙ্গে পুনঃসমঝোতা করা উচিত হবে না বলে মনে করেন বৃটেনের প্রধানমন্ত্রী।
শীর্ষ এই সম্মেলনে আরেকটি আলোচ্য বিষয় হচ্ছে মুক্ত বাজার বাণিজ্য নীতি। মেরকেলসহ ইউরোপের অন্যান্য নেতৃবৃন্দ আন্তর্জাতিক মুক্ত বাজার বাণিজ্যনীতি পক্ষে কাজ করার একমত প্রকাশ করেছেন। সেখানে ট্রাম্প প্রশাসন আমেরিকার সুরক্ষার জন্য ‘আমেরিকা সেরা’ নীতি গ্রহণ করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন বিষয়ক ইস্যু প্রত্যখ্যান করায় জার্মানির হামবুর্গ শহরে আন্দোলন সংঘর্ষে প্রায় ৭৬ জন আহত হয়েছেন। জার্মানির হামবুর্গ শহরে জি-২০ সম্মেলন উপলক্ষে ‘নরকে স্বাগতম’ লেখা মুখোশ পরে প্রায় ১২ হাজার বিক্ষোভকারীর উপর পুলিশ চার্জ করেছে। তবে ধারণা করা হচ্ছে শুক্র শনিবারের মধ্যে সেখানে ১ লাখ বিক্ষোভকারী সমবেত হতে পারে।
জার্মানির হামবুর্গ শহরে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বিকেলে প্রথমবারের মত মুখোমুখি হতে যাচ্ছেন। রাশিয়ার গণমাধ্যমের তথ্যমতে, বিকালে ৩০ মিনিটের জন্য আলাদা করে বৈঠক করবেন। সেখানো আলোচনার মূল বিষয় হতে পারে সিরিয়া এবং ইউক্রেন সংকট।






