চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান নয়: রওশন এরশাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

এরশাদের মৃত্যুর মাত্র ৯ দিনের মধ্যে প্রকাশ্যে এলো জাতীয় পার্টির অর্ন্তকোন্দল। জাতীয় পার্টির চেয়ারম্যান হতে না হতেই জিএম কাদেরকে মানেন না বলে জানিয়েছেন দলটির সিনিয়র কো-চেয়াম্যান রওশন এরশাদ।

নিজ হাতে স্বাক্ষরিত এক বিবৃতিতে রওশন এরশাদ জানিয়েছেন: জি এম কাদেরকে যে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে তা আদৌ কোনো যথাযথ ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয়নি।

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার প্যাডে হাতে লেখা বিবৃতির কপিতে এমনটাই পাওয়া গেছে। ওই বিবৃতিতে একমত পোষণ করেছেন আরো ৯ জন প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য।

বিবৃতিতে বলা হয়: জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরকে যে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে তা আদৌ কোনো যথাযথ ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়নি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্বপালনকালে জাতীয় পার্টির গঠনতান্ত্রিক ধারা ২০ (২) এর খ এ দেয়া ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেসিডিয়ামের সংখ্যাগরিষ্ঠদের মতামতের ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। চেয়ারম্যানের অবর্তমানে ধারা ২০ (২) এর ক-কে উপেক্ষা করা যাবে না।

আশাকরি যিনি বর্তমানে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনিই পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

Reneta

আমি আশা করব সকল নেতা-কর্মী গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবেন।

বিবৃতিতে একমত পোষণ করেছেন প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম, মাহমুদ ফখরুল ইমাম, সেলিম ওসমান, লিয়াকত হোসেন খোকা, রওশনারা মান্নান, নাসরিন জাহান রত্না, মাহমুদ চৌধুরী, মীর আব্দুস সবুর আসুদ, অধ্যাপক দেলোয়ার হোসেন।

এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই। জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। নেতৃত্বের প্রশ্নে জাতীয় পার্টিতে কোন দ্বন্দ্ব নেই।

সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে গণমাধ্যম কর্মীদের সাথে অনির্ধারিত আলোচনায় এ কথা বলেন তিনি।

হাতে লেখা ওই বিবৃতির প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন: বিবৃতিটি হাতে লেখা ও কাঁচা। এটা বিশ্বাস ও গ্রহণযোগ্য নয়। তিনি বলেন: হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের পরিবারে পিতৃতুল্য ছিলেন, সেই ভাবেই বেগম রওশন এরশাদ আমাদের মায়ের মত।

পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। এখনও পল্লীবন্ধুর নির্দেশনাতেই চেয়ারম্যান হিসেবে কাজ করছি।

তিনি আরও বলেন: জাতীয় পার্টির নেতৃবৃন্দ গঠনতন্ত্র অনুসরণ করেই চেয়ারম্যান ঘোষণা করেছেন। তারা যে নামেই সম্বোধন করবেন তাতে কোন সমস্যা নেই। জাতীয় পার্টিতে কাজ করাটাই আসল কথা। কোন সমস্যা থাকলে আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরশাদজাতীয় পার্টিরওশন এরশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জুন ৬, ২০২৬

সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন-পুশব্যাক ইস্যুতে উত্তেজনা বাড়ছেই

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT