চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়াসহ অনেকেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল: হানিফ

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৯:০১ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৭
রাজনীতি
A A

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রত্যক্ষ মদদে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ বলেছেন: জিয়াসহ অনেকেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলো।

আমাদের বিদ্যমান আইনে মরণোত্তর বিচারের ব্যাবস্থা না থাকায় তাদের বিচার সম্ভব হয়নি। এই সুযোগ নিয়ে একটি দল রাজনীতির মাঠে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আমি বলবো, বিচার করা সম্ভব না হলেও, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের পরিচয় জাতির সামনে আনা হোক। এদের মুখোশ জাতির সামনে উন্মোচন করা হোক।

শনিবার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে হানিফ এ কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন: পাকিস্তানি ভাবধারায় প্রতিষ্ঠিত একটি চক্র স্বাধীনতার পর থেকে দেশকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এ চক্রের মূল হোতা ছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন সময়ের বক্তব্যে এ প্রমাণ মিলেছে।

জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল করে বঙ্গবন্ধুর খুনিদের পুরষ্কৃত করেছে। তাদের রাষ্ট্রদূত করা হয়েছে। তার প্রতিষ্ঠিত দল খুনিদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে।

এখন সেই দল ষোড়শ সংশোধনী নিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্ঠা করছে। রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে চোরাগলি দিয়ে ক্ষমতা দখলের চেষ্ঠা করছে। তাই, এখন সময় এসেছে তাদের মুখোশ উন্মোচন করার।

Reneta

বলবো, আবারও বঙ্গবন্ধু হত্যার পুনঃতদন্ত করা হোক। মৃত্যুর কারণে যাদের বিচারের আওতায় আনা সম্ভব হয়নি। তাদের পরিচয় জাতির সামনে তুলে ধরা হোক।

ষোড়শ সংশোধনী প্রসঙ্গে তিনি বলেন: অনেক দিন পর বিএনপিকে আবারও উজ্জ্বীবিত দেখা যাচ্ছে। তাদের অতি উৎসাহিত হওয়ার মতো কিছু ঘটেনি। প্রধান বিচারপতি এরই মধ্যে পরিস্থিতি বুঝতে পেরেছেন। তাই তিনি পরশু সাংবাদিক ভাইদের মিস কোড না করা জন্য আহ্বান জানিয়েছেন। দেশবাসী কি চায় বুঝতে পেরেই এ বক্তব্য দিয়েছেন।

ঢাকা ১০ আসনের সাংসদ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ফজলে নূর তাপস বলেন: ‘ড. কামাল হোসেন-মাহমুদুর রহমান মান্নার মতো ব্যক্তিরা ষোড়শ সংশোধনীর বিতর্কের সুযোগে আবারও ষড়যন্ত্রের ফাঁদ পাতছে। তিনি আরো বলেন, আবারও ক্ষমতার বড় চেয়ার বাগিয়ে নেওয়ার কথা ভাবছে। তাদেরকে আবারও সতর্ক করে দিতে চাই। সুশীলের লেবাস পরে আপনারা যারা বিভ্রান্তি সৃষ্টি করছেন, বাংলাদেশের জনগণ আপনাদের ছেড়ে দেবে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু হত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT