চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়ার জন্মবার্ষিকীতে বিএন‌পির সপ্তাহব্যাপী কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

সোমবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে সপ্তাহব্যাপী এ কর্মসূচি পাল‌নের ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল ক‌বির রিজভী।

সভায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে: ১৯ জানুয়ারি সকাল ১০টায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতাকর্মী শেরেবাংলা নগরস্থ জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ করবেন।

Banglabid

ওই দিন দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের বিভিন্ন কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। জন্মবার্ষিকী উপলক্ষে দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। দলের উদ্যোগে পোস্টার প্রকাশ করা হবে।

রুহুল ক‌বির রিজভী জানান: ১৮ জানুয়ারি দুপুর ২টায় বিএনপির উদ্যোগে কেন্দ্রীয়ভাবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে জিয়াউর রহমানের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে।

এছাড়া  রচনা প্রতিযোগিতা, দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শন, জাতীয়তাবাদী শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি,  জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে দুস্থদের মাঝে শাড়ী কাপড় বিতরণ, ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর উদ্যোগে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিয়াউর রহমানবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা সংকট: আরসা’র টুইট ও কিছু সংশয়

পরবর্তী

মডেল হওয়ার স্বপ্নে বিভোর ঈশানা!

পরবর্তী
মডেল হতে চান ঈশানা

মডেল হওয়ার স্বপ্নে বিভোর ঈশানা!

স্ত্রীদের নামে অবৈধ সম্পদ: ব্যবস্থা নিবে দুদক

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT