আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবিটি মুক্তির পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। অধিকাংশ মানুষই পছন্দ করেননি ছবিটি। তবে ছবিটি নাকি দারুণ লেগেছে নোবেল জয়ী মালালা ইউসুফজাই এর কাছে।
একটি ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে মালালা ‘জিরো’ ছবির প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন ছবিটি তার দারুণ লেগেছে এবং তার পরিবারও উপভোগ করেছে ছবিটি। মালালা এটাও জানিয়েছেন যে তিনি শাহরুখ খানের অনেক বড় ভক্ত। শাহরুখের সঙ্গে তার সামনাসামনি দেখা করার ইচ্ছা আছে। ভিডিওতে শাহরুখের প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ মালালা।
তারকাবহুল বড় বাজেটের ছবি ‘জিরো’তে শাহরুখ ছাড়াও আছেন আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফ। এছাড়াও অতিথি চরিত্রে দেখা গেছে সালমান খান, প্রয়াত শ্রীদেবী, অভয় দেওল, কারিশমা কাপুর, কাজল এবং আর মাধবনকে। ছবিটি ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে। টাইমস অব ইন্ডিয়া
Here’s what Nobel Prize winner @Malala has to say after watching @iamsrk‘s #Zero pic.twitter.com/DRu7JhXVTf
— ETimes (@etimes) December 22, 2018







