চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এমারসন নাঙ্গাগওয়া

জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এমারসন নাঙ্গাগওয়া

জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন নাঙ্গাগওয়া। শুক্রবার হারারের জাতীয় স্টেডিয়ামে লাখো সমর্থক ও অনুগতদের সামনে শপথ গ্রহণ করেন তিনি।

এর মধ্য দিয়ে রবার্ট মুগাবের ৩৭ বছরের শাসনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলো। জিম্বাবুয়ের অনেকে মুগাবের শাসনের ইতি হওয়ার কারণেও উল্লাস প্রকাশ করেছেন। তবে নিজের ভাষণে সাবেক প্রেসিডেন্ট মুগাবেকে ‘জাতির পিতা’ এবং ‘নিজের নেতা’ হিসেবে উল্লেখ করেন এমারসন নাঙ্গাগওয়া।

দুই সপ্তাহ আগে ভাইস প্রেসিডেন্ট এমারসন নাঙ্গাগওয়াকে বরখাস্ত করেছিলেন মুগাবে। বরখাস্ত হওয়ার পর তিনি দেশ ছেড়ে দক্ষিণ আফ্রিকা চলে যান। আর এর পরেই শুরু হয় বিশৃঙ্খলা।

সেনাবাহিনী হঠাৎ ক্ষমতা দখলে নিয়ে মুগাবেকে গৃহবন্দি করে। তখন সেনাবাহিনীর বক্তব্য থেকেই বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে, পরবর্তী প্রেসিডেন্ট পদের দৌড়ে এগিয়ে থাকবেন এমারসন নাঙ্গাগওয়া। গত বুধবার তিনি দেশে ফেরেন তিনি।

দেশে ফিরে নিজের রাজনৈতিক দল জানু-পিএফ পার্টির হাজারো সমর্থকদের সামনে তিনি বলেন: জনগণ কথা বলেছে। জনগণের কথাই সৃষ্টিকর্তার কথা।

পার্লামেন্টে অভিশংসন প্রক্রিয়া শুরু হওয়ার আগে গত মঙ্গলবার স্পিকারের কাছে হঠাৎ পদত্যাগপত্র জমা দেন ৩৭ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা রবার্ট মুগাবে। সংবিধান অনুসারে পরবর্তী প্রেসিডেন্ট হন প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার সময় দায়িত্ব পালনরত ভাইস প্রেসিডেন্ট। সেই হিসাবে প্রেসিডেন্ট হওয়ার কথা ছিলো ফেলেকেজেলা এমফোকোর। তবে মুগাবের বিশ্বস্ত এমফোকোকে জানু-পিএফ পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে বলে দেশটির কয়েকটি গণমাধ্যমে খবর বেরিয়েছে।

Reneta

১৯৮০’র দশকে স্বাধীনতা পরবর্তী সময়ের গৃহযুদ্ধে দেশটির সহস্রাধিক মানুষ নিহত হয়েছিলো, তখন দেশের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন এমারসন নাঙ্গাগওয়া। যদিও তিনি হত্যাকাণ্ডের দায় নিজের কাঁধে নেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েরবার্ট মুগাবে
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT