অষ্টম জাতীয় বেতন কাঠামো সংশোধন করে শিক্ষকদের জন্য আলাদা মর্যাদাসহ বিভিন্ন বৈষম্য বন্ধের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো কর্মবিরতি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সমিতির ডাকে সোমবার থেকে চলা কর্মবিরতির ষষ্ঠ দিনে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগেই ক্লাস হয়নি। পাশাপাশি পরীক্ষা হয়নি অধিকাংশ বিভাগেই।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি খবির উদ্দিন জানান, আজকের মধ্যে তাদের দাবি মানা না হলে আগামীকাল রোববার শিক্ষক সমিতির সাধারণ সভায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।






