চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাজ নয়, সব হল নিয়ন্ত্রণ করবে সরকার: জায়েদ খান

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৫:১৯ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৭
বিনোদন
A A
জায়েদ খান

জায়েদ খান

‘জাজ মাল্টিমিডিয়ার কথায় নয়, দেশের সিনেমা হল চলবে সরকারের কথায়।’ বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

আজ ৩০ জুলাই রোববার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে কথা হয় তার সঙ্গে। এ সময় চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘কোনো একটি প্রতিষ্ঠান নয়, দেশের সিনেমা হলগুলো নিয়ন্ত্রণ করবে সরকার, তথ্য মন্ত্রণালয়। ছবি নির্মাণ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হাত-পা ধরে বসে থাকতে হয়। তারা রিলিজ দিলেই ছবি রিলিজ পাবে। তাদের নিজস্ব কোনো ছবি থাকলে আর কোনো ছবি মুক্তি পাবে না।— এটা তো নিয়ম হতে পারে না। ছবি ছবির নিয়মে চলবে। যার ছবি ভালো হবে, হলমালিকরা তার ছবি চালাবে। আর এর জন্য তথ্যমন্ত্রণালয়ের আন্তরিকতা ও সহযোগিতা দরকার।’

হলগুলো এফডিসির নিয়ন্ত্রণে নিয়ে সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে ই-টিকিটিং পদ্ধতিতে টিকিট বিক্রি শুরু হলেই চলচ্চিত্র আগের অবস্থায় ফিরে আসবে। তখন বড় বড় প্রতিষ্ঠান সিনেমা নির্মাণে লগ্নি করবে বলে মনে করেন জায়েদ খান।

জায়েদ খান
জায়েদ খান

মালেক আফসারি পরিচালিত বড় বাজেটের ছবি ‘অন্তর জ্বালা’য় অভিনয় করেছেন জায়েদ খান ও পরীমণি। ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলেও মুক্তি দিচ্ছে না প্রযোজক। এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘যা বলালম, একটা প্রতিষ্ঠান ডিজিটাল মেশিন দিয়ে হলগুলো দখল করে রেখেছে। আমরা অপেক্ষা করছি। সরকার থেকে আশ্বাস দেওয়া হয়েছে নতুন মেশিন বসানোর। নতুন মেশিন বসানো হলে ভালো একটা সময় দেখে ছবি মুক্তি দেওয়া হবে। যাতে সারা দেশের মানুষ ছবিটি দেখতে পারে।’

নির্বাচন, আন্দোলন নিয়ে দীর্ঘদিন ব্যস্ত সময় কেটেছে। এখন সব সমস্যা সমাধানের দিকে। ফলে অচিরেই চলচ্চিত্রে অভিনয়ে মনোযোগ দেবেন বলে জানান চিত্রনায়ক জায়েদ খান। এই মুহূর্তে তার হাতে আছে শফিক হাসানের ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’, মোস্তাফিজুর রহমান বাবুর ‘তোমার প্রেমে পড়েছি’, জি সরকারের ‘খোদার কসম’, শাহ আলম মণ্ডলের ‘নিষ্পাপ হৃদয়’। সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি ছবিগুলো দ্রুত শেষ করবেন বলে জানান তিনি।

ছবি: জাকির সবুজ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাড়ি নির্মাণে ঋণ সুবিধা বাড়ানোয় খুশি প্রবাসীরা, তবে…

পরবর্তী

রাজধানী নিয়ে ভাবতে আমাদের দেরি হয়ে যাচ্ছে নাতো?

পরবর্তী

রাজধানী নিয়ে ভাবতে আমাদের দেরি হয়ে যাচ্ছে নাতো?

অনন্ত জলিল ও মাওলানা সানাউল্লাহ

মসজিদের ভেতর অন্য অনন্ত জলিল (ছবি)

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT