বিনোদন

বেঁচে থাকলে ২৭ বছর হতো জাহিনের

জাহিন

চ্যানেল আই অনলাইন- জাহিন আহমেদ

মেকানিক্স ব্যান্ডের গিটারিস্ট জাহিন আহমেদ আত্মহত্যা করেছিলেন গত বছরের ২২ জুলাই। ২২ জানুয়ারি জাহিন আহমেদের জন্মদিন। বেঁচে থাকলে এবার ২৭ বছর হতো জাহিনের।

জাহিন ছিলেন মাইলস ব্যান্ডের কি-বোর্ডিস্ট, সুরকার ও সংগীত পরিচালক মানাম আহমেদের বড় ছেলে। গত বছর বিশ্বখ্যাত আমেরিকান ব্যান্ড লিংকিন পার্কের ভোকালিস্ট চেষ্টার বেনিংটনের আত্মহত্যার খবরের রেশ কাটার আগেই হুট করে আত্মহত্যা করেন জাহিন।

ধানমন্ডির নিজ বাসভবনে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেন জাহিন। আত্মহত্যার মূল কারণ পরে আর জানা যায়নি।

মেকানিক্সের ব্যান্ডের সাথে যুক্ত থেকে গিটারবাদক হিসেবে বেশ নাম করেছিলেন জাহিন। তাঁর মৃত্যুর পর দেশে প্রতিভাবান একজন সম্ভাবনাময় গিটারবাদক হারাল- এমন মন্তব্য করেছিলেন প্রায় সকলেই।

জাহিন যেখানেই থাকুক, ভালো থাকুক, জন্মদিনে এটাই প্রত্যাশা তাঁর সব শুভাকাঙ্ক্ষীদের।

বিষয়:জাহিন আহমেদ মাইলস মানাম আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…