ক্রিকেট

জাহানারার শুরু ২ উইকেট আর দারুণ জয়ে

বাংলাদেশ নারী ক্রিকেটার উইকেট উদযাপন করছে, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেটার উইকেট উদযাপন করছে, মাঠে খেলা চলমান, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News – চ্যানেল আই নিউজ

উইমেনস টি-টুয়েন্টি চ্যালেঞ্জে নেমে দারুণ বোলিংয়ে ২ উইকেট ঝুড়িতে জমিয়েছেন বাংলাদেশের পেসার জাহানারা আলম। তার দল ভেলোসিটি আসর শুরু করেছে ৫ উইকেটের জয়ে।

মেয়েদের আইপিএল খ্যাত টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে সুপারনোভাস শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান তোলে। জবাবে জাহানারাদের ভেলোসিটি ১ বল আর ৫ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে।

শারজায় ৪ ওভারে ২৭ রান খরচায় ২ উইকেট নেন জাহানারা। সুপারদের ওপেনার আতাপাত্তু জায়াগানি ও অধিনায়ক হারমানপ্রিত কৌরকে ক্যাচ আউট করেন টাইগ্রেস তারকা। দুই ব্যাটারই নিজেদের ইনিংসের সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন।

আতাপাত্তুর ৪৪ ও কৌরের ৩১ রানে লড়াইয়ের পুঁজি পায় সুপারনোভাস।

জাহানারাকে ১ ওভার করে চার স্পেলে বোলিং কোটা পূর্ণ করিয়েছেন অধিনায়ক মিতালি রাজ। নিজের শুরুর ওভারে তিনি দেন ৬ রান। নিজের তৃতীয় ওভারে এসে প্রথম উইকেটের দেখা পান জাহানরা। পরের স্পেলে এসেই ফেরান কৌরকে।

লক্ষ্য তাড়ায় নেমে কৃষ্ণামূর্তির ২৯, ভার্মার ৩৪ ও লৌসের অপরাজিত ৩৭ রানে জয়ে নোঙর ফেলে ভেলোসিটি।

বিষয়:জাহানারা ভেলোসিটি মেয়েদের আইপিএল-২০২০ সালমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…