চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্মাননা পেলেন মুকিত মজুমদার বাবু

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৩:২৮ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৬
পরিবেশ
A A

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ‘প্রজাপতি মেলা-২০১৬’।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলায় প্রকৃতি রক্ষায় অবদানের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুকে বিশেষ সম্মাননা ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ দিয়েছে বিশ্ববিদ্যালয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত ‘প্রজাপতি মেলা-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালটির জহির রায়হান মিলনায়তনে। সেখানেই ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনে’র চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর হাতে এ সম্মাননা তুলে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

সম্মাননা পেয়ে মুকিত মজুমদার বাবু বলেন, প্রজাপতি আমাদের চারিদিকে রঙের ছড়কা ছড়িয়ে দিচ্ছে, শুধু রঙই নয় তার পাশাপাশি ফুল, ফল ও ঔষধিসহ নানান ধরণের গাছে পরাগায়নের মাধ্যমে আমাদের বন ও প্রতৃতি বিস্তার করছে। তাই প্রজাপতি শুধু সৌন্দর্যের জন্যই নয়, তার কাজের জন্যই একটি উপকারী পতঙ্গ। কিন্তু এই পতঙ্গটি আমরা দিন দিন হারিয়ে ফেলছি।

%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a7%a8তিনি আরোও বলেন,  দেশের স্বার্থে, প্রকৃতির স্বার্থে আমরা যে কাজগুলো করি, সে কাজগুলো যদি সবাই মিলে করি তাহলে বাংলাদেশের নানান ধরণের সমস্যা থেকে উত্তোরণ পাবো আশা রাখি। প্রকৃতিকে সংরক্ষণ করতে আমাদের সকলেরই এগিয়ে আসতে হবে। তাহলেই প্রকৃতি, পতঙ্গ, গাছপালা ও পরিবেশ ভালো থাকবে; আমরাও ভালো থাকবো।প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এসব কাজে সবসময় পাশে আছে।

পাশাপাশি প্রজাপতি গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরুপ ‘ইয়াং বাটারফ্লাই ইনথুসিয়াস্ট’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন খানকে।

Reneta

পরে প্রজাপতি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম।

দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো প্রজাপতি বিষয়ক এ্যাওয়ার্ড প্রদান, র‌্যালি, শিশু কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতি হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, অরিগামি প্রজাপতি, বারোয়ারি বিতর্ক, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ২০১০ সাল থেকে ক্যাম্পাসে প্রজাপতি মেলার আয়োজন করে আসছে।

শিশুদের জন্য বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেনে প্রজাপতি হাটের উদ্বোধন করা হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত এ হাট চলবে। মেলাটির সহযোগী ছিলো প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়প্রজাপতি মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT