চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জালিয়াতির তথ্য বিশ্বাসযোগ্য, বিএনপির বয়কট হতাশার: মার্কিন দূতাবাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ পূর্বাহ্ন ২৮, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

তিন সিটির নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে জালিয়াতি, ভয়-ভীতি প্রদর্শন এবং সহিংসতার ঘটনার বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার কথা কথা জানালেও বিএনপির বয়কটের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ঢাকায় মার্কিন দূতাবাস।

বিকেলে এক বিবৃতিতে দূতাবাস বলেছে, নির্বাচনে যে সমস্ত অনিয়মের ঘটনা ঘটেছে সেগুলোর স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।

বিবৃতিতে আইনের আওতায় থেকে কাজ করার জন্য এবং যে কোনো ধরণের সহিংসতা এড়ানোর জন্য সকল পক্ষের প্রতি আহবান জানানো হয়।

রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য কোনো ধরনের সহিংসতার আশ্রয় গ্রহণেরও তীব্র নিন্দা জানায় মার্কিন দূতাবাস।

দূতাবাসের বিবৃতির আগে টুইট বার্তায় বিএনপির নির্বাচন বয়কটের ঘোষণাকে হতাশাজনক বলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। পরে আরেক টুইটে ‘যেকোনো মূল্যে জেতাকে বিজয় বলা যায় না’ বলে মত প্রকাশ করেন তিনি। নির্বাচন পরিস্থিতির বিভিন্ন খবরে টুইটে নিজের হতাশার কথাও তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত।

এর আগে সকাল পৌণে ৯টায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন বার্নিকাট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মার্কিন রাষ্ট্রদূতসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিনালিসিমার ভেন্যু হিসেবে বার্নাব্যুর নাম প্রস্তাব, রাজী নয় আর্জেন্টিনা

মার্চ ১২, ২০২৬

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান

মার্চ ১২, ২০২৬

আইনি ঝামেলায় জড়ালেন হার্দিক পান্ডিয়া

মার্চ ১২, ২০২৬

মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে: মোজতবা খামেনি

মার্চ ১২, ২০২৬

মাত্র ২৭ বছর বয়সেই নিজেকে শেষ করলেন এই অভিনেতা

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT