জার্মান মন্ত্রীদের ফোনে আড়ি পেতেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। বুধবার এমনই দাবি করেছে আলোচিত ওয়েবসাইট উইকিলিকস।
ওয়েবসাইটটি বেশ কয়েকটি জার্মান ফোন নম্বর প্রকাশ করে জানিয়েছে, জার্মান মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের ওই ফোনগুলোতে নিয়মিত আড়ি পেতেছিলো এনএসএ।
আড়ি পাতার বিষয়ে নিন্দা জানিয়ে তদন্তের জন্য একজন সিনিয়র বিচারকের নেতৃত্বে বিশেষ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে জার্মান মন্ত্রিসভা। এর আগে, জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের ফোনে আড়ি পাতার তথ্য ফাঁস করে উইকিলিকস। প্রতিক্রিয়ায়, জার্মান-মার্কিন সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।






