চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানিতে লরি হামলার সন্দেহভাজন আনিস আমরি পুলিশের গুলিতে ইতালিতে নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

জার্মানির বার্লিনে ক্রিসমাস মার্কেটে ১২ জনকে লরি চাপা দেয়া সন্দেহভাজন হত্যাকারী আনিস আমরিকে গুলি করে হত্যা করেছে ইতালির পুলিশ।

গোয়েন্দা তথ্য অনুযায়ী , বার্লিনে হামলার পর জার্মানি থেকে পালিয়ে প্রথমে ফ্রান্সে যায় আনিস। এরপর সেখান থেকে ট্রেনে চেপে উত্তর ইতালির তুরিন আসে সে। তুরিন থেকে মিলানে আসার পর পুলিশের সামনে পড়ে এই সন্দেহভাজন হামলাকারী।

ইতালিয় কর্তপক্ষের ভাষ্যমতে, শুক্রবার সকালে ইতালির মিলানে একটি চেক পোস্টে পুলিশ এই সন্দেহভাজনের পরিচয়পত্র দেখতে চাইলে সে গুলি শুরু করে। এতে একজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় আনিস।

নিহত ব্যক্তি আনিস আমরি তাতে কোনো সন্দেহ নেই বলেই জানিয়েছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো মিন্নিতি।

গত সোমবার বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটের ওই লরি হামলায় ১২ জন নিহত এবং ৪৯ জন আহত হয়। এই ঘটনার পর আটক লরি থেকে একটি পারমিট উদ্ধার করা হয়। পারমিটটি ছিলো আনিস আমরির নামে। এরপরই তিউনিসিয় বংশোদ্ভূত আনিসকে ধরতে অভিযান শুরু করে জার্মান পুলিশ।

Reneta

আনিসের জন্ম দক্ষিণ তিউনিসিয়ার তাতাউইন শহরে। জার্মানিতে ঢোকার আগে সে অগ্নিসংযোগের দায়ে ইতালিতে ৪ বছর জেল খেটেছিলো। এর আগে তার অনুপস্থিতিতে তিউনিসিয়াতেও তাকে কারাদণ্ডাদেশ দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লরি হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT