সুইডেনের রাজধানী স্টকহোমের শপিং মলে লরি নিয়ে হামলা চালানো সেই চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গত বছর চালানো ওই হামলায় ৫ জন নিহত ও ১২ জন আহত হয়।
বিবিসি জানায়, হামলাকারী রখমত আকিলভ উজবেকিস্তানের নাগরিক। ২০১৪ সালে সে সুইডেনে পাড়ি জমায়। সেখানে রাজনৈতিক আশ্রয় চাইলে তা প্রত্যাখান করা হয়।
হামলা চালানোর আগে ইসলামিক স্টেটের(আইএস) প্রতি রখমত সহানভূতি প্রকাশ করে। তবে আইএস ওই হামলায় দায় স্বীকার না করায় রখমত যে সুইডেনের ক্ষতি করতে চায় তা প্রমাণ করতে হয়।
হামলা চালানোর পরপরই রখমত পালিয়ে যায়। তবে পুলিশ দ্রুত তাকে গ্রেপ্তার করে এবং সে পুলিশের কাছে দায় স্বীকার করে। এছাড়া হামলা চালানোর কয়েক মাস আগে থেকেই সে নিখোঁজ ছিল। সরকারের নিখোঁজের তালিকাতেও তার নাম ছিল।







