জার্মানিতে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ আটক ৩

জার্মানির চেমনিৎজ শহরের একটি বাড়িতে সন্ত্রাসবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
তবে এ বিস্ফোরক দিয়ে বোমা হামলা চালানোর মূল পরিকল্পনাকারী সিরীয় তরুণ জাবের আল বকরকে এখনও আটক করা সম্ভব হয়নি বলে জার্মান পুলিশ জানিয়েছে। সন্দেহভাজন আল বকরের ছবি প্রকাশ করে তাকে ধরিয়ে দিতে জার্মান নাগরিকদের সহায়তা চাওয়া হয়েছে।
বিস্ফোরক উদ্ধারের পর রোবট প্রযুক্তির মাধ্যমে তা নিষ্ক্রিয় করা হয়েছে। ওই সময় আশপাশের এলাকার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






