চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন মেলেনি সালমানের, থাকতে হচ্ছে কারাগারেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

কৃষ্ণসার হত্যা মামলায় বৃহস্পতিবার থেকে যোধপুর কারাগারে আছেন বলিউডের ভাইজান খ্যাত তারকা অভিনেতা সালমান খান। শুক্রবার ছিলো জরুরি জামিন শুনানি। কিন্তু শেষ পর্যন্ত এদিন জামিন মেলেনি তার। আদালত ৭ এপ্রিল (শনিবার) পর্যন্ত জামিন শুনানি স্থগিত রেখেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

সালমানের আইনজীবীদের মধ্যে একজন ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে দশটায় যোধপুর আদালতেই সালমান খানের জামিন শুনানি হবে। তার মানে যোধপুর কেন্দ্রীয় কারাগারেই অন্তত আরো একটি রাত কয়েদি হিসেবেই কাটাতে হচ্ছে বলিউডের এই ভাইজানকে।

এদিকে সালমানের আরেক আইনজীবী জানিয়েছেন, শনিবার আদালতে আবেদন করেও যদি সালমানের জামিন না পান সেই ক্ষেত্রে তারা শিগগির রাজস্থান হাইকোর্টের শরণাপন্ন হবেন। সালমানের আরেক আইনজীবী মহেশ বোরা জানান, নিন্ম আদালত সালমানকে শাস্তি দেয়ার আগে অনেক বিবেচনাপূর্ণ দিকগুলো এড়িয়ে গেছেন। অথচ দোষী সাব্যস্ত করার আগে এ বিষয়গুলো মাথায় নেয়া উচিত ছিলো।

বৃহস্পতিবার সালমানকে ৫ বছরের জেল সাব্যস্ত করার পরও সালমানের আইনজীবী গণমাধ্যমে দাবি করেছিলেন: সরকারি কৌঁসুলি অভিযোগের স্বপক্ষে প্রমাণ সংগ্রহ করতে পারেননি। মামলা সাজাতে ভুয়া সাক্ষী দাঁড় করিয়েছেন। এমনকি বন্দুকের গুলিতেই যে কৃষ্ণসার হরিণ দুটির মৃত্যু হয়েছিল, তা-ও সরকারি কৌঁসুলি প্রমাণ করতে পারেননি।

বহুদিন ধরেই চলছিলো কৃষ্ণসার হত্যা মামলাটি। একই মামলায় আসামি ছিলেন সাইফ আলী খান, সোনালী বিন্দ্রে, টাবু ও নিলম কুঠরী। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন। কিন্তু হরিণ হত্যার দায়ে ফেঁসে গেলেন সালমান। যোধপুর আদালতের নির্দেশে বৃহস্পতিবার ৫ বছরের কারাদণ্ড পেয়েছেন ভারতের তুমুল জনপ্রিয় এই নায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীযোধপুরলিড বিনোদনসাইফ আলী খানসালমান খানহরিণ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সরকারি আমানত আয়ত্তে নিতে বেসরকারি ব্যাংকগুলোর তীব্র প্রতিযোগিতা

পরবর্তী

ডাকলেও আইপিএলে যাবেন না আফ্রিদি

পরবর্তী

ডাকলেও আইপিএলে যাবেন না আফ্রিদি

খালেদা জিয়ার মুক্তি এক নম্বর শর্ত: ফখরুল

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT