নাশকতার ৫ মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে ওই ৫ মামলায় জামিনের আবেদন জানান রিজভী। আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন বলে রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মিসবাহ জানিয়েছেন।
পাঁচ মামলার মধ্যে বাড্ডা, খিলগাঁও, মতিঝিল, পল্লবী ও রমনা থানার একটি করে মামলা রয়েছে।







