স্পোর্টস

জামিনে ছাড়া পেলেন মেসির ভাই

নিরীক্ষকদের মনোযোগে দর্শকরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকরা একটি অনুষ্ঠানে মনোযোগ দিয়ে বসে আছেন, কিছু দর্শক ভাবুক ও উদ্বিগ্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ত্র মামলায় জামিনে ছাড়া পেয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ভাই মাতিয়াস হোরাসিও মেসি। মামলার সঙ্গে পুলিশের দাবির কোন যৌক্তিকতা না পাওয়ায় তাকে জামিন দেন রোজারিও আদালত।

গত ৩০ নভেম্বর এক নৌ দুর্ঘটনাস্থলে মাতিয়াসকে উদ্ধারের সময় নৌকা থেকে একটি রক্তমাখা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে আর্জেন্টিনার আইন-শৃঙ্খলা বাহিনী। তাদের দাবি মতে অস্ত্রটি ছিল মেসির ভাইয়ের।

কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর দাবিকে আমলে নেননি রোজারিও আদালতের বিচারপতি হুয়ান দোন্নোলা। তাই ১ লাখ ১৩ হাজার ইউএস ডলারের বিনিময়ে মাতিয়াসকে জামিন দেন তিনি।

জামিন পেলেও দেশ ছাড়তে পারবেন না মাতিয়াস। মামলা এগোতে আরও তদন্ত চলবে, তাতে দোষী সাব্যস্ত হলে বড় বিপদে পড়তে হতে পারে তাকে। হতে পারে সাড়ে তিন বছর থেকে আট বছরের জেলও।

মেসির পরিবার জানাচ্ছে, যে অস্ত্রের জন্য বিপদে মাতিয়াস, সেটি মোটেও তার নয়। তার আইনজীবীও বলছেন, মক্কেল যখন নৌকা ছেড়ে চলে আসেন তখন ওই অস্ত্র পাওয়া যায়। এর সঙ্গে তার কোন সম্পর্ক নেই।

তবে পুলিশের দাবি, অস্ত্রটি যে মাতিয়াসেরই সে বিষয়ে তাদরে কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। এখন সেটাই প্রমাণ করার পালা তাদের।

বিষয়:মেসির ভাই লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…