চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত-বিএনপি সমান মোনাফেক: মতিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ২৩, মে ২০১৯
রাজনীতি
A A

জামায়াত-বিএনপি সমান মোনাফেক মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন: ধর্মকে এরা ব্যবহার করে, ধর্মকে এরা পূঁজি করে, আর ধর্ম দিয়ে সমস্ত অধর্ম সাধন করে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির আয়োজনে ‘নারীর অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ: শেখ হাসিনার অবদান’ শীর্ষক সেমিনার তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন: নারী নেতৃত্ব হারাম, পাশে বসলে আরাম। এটি হচ্ছে জামাতের একটি চেহারা। তাদের আরেকটি চেহারা আমরা ২০১৪ তে দেখেছি, ২০১৫ তে দেখেছি অগ্নি সন্ত্রাস। শবেবরাতের রাতে বাসে করে বাবা মা মেয়ে ফিরছে তাদেরে পেট্রোল বোমা মেরে, মেরে ফেলা এর নাম ইসলাম, এর নাম বিএনপির ধর্ম নিয়ে রাজনীতি। জঙ্গিদের সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াত আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত নয় নস্যাৎ করতে চায়। যেমন ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় করেছিলো।

যোগ করেন: ২০০১ এর সরকার গঠন করার পর জামায়াত বেছে বেছে যে জায়গাটা নিলো, তার অন্যতম হলো কৃষি। এই কৃষিতে আমরা প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলাম, সেই কৃষি বেছে নিলো। সমাজকল্যাণ বেছে নিলো। কতগুলো জায়গা স্ট্র্যাটেজিক পয়েন্ট জামায়াত বেছে নিলো। শিল্ল মন্ত্রণালয় বেছে নিলো। এই তিনটা জায়গা। শ্রমিককে নষ্ট করো। সমাজকল্যাণের নামে বিভিন্ন জায়গায় শাখা-প্রশাখা তৈরি করো। কৃষি সেক্টরে গিয়ে কৃষিকে পঙ্গু করে দাও। সেই দিন তারা বেগম জিয়ার সাথে গাটছাড়া বেধে এই সুবিধা তারা আদায় করেছে।

সাবেক কৃষিমন্ত্রী বলেন: এই সমস্ত মোনাফেক, নারী নেতৃত্ব হারাম বলে। আর যখন সিপনের সেই জর্জেট বা ইত্যাদি চুল খোলানো, গায়ে সুন্দর কুশন পরে তাদের পাশে বসে তখন আরাম আর আরাম, এই সমস্ত মোনাফেকের। আমাদের সমাজের বিভিন্ন পর্যয়ে জামায়াত-বিএনপি নষ্ট করে গেছে। সেখানে থেকে শেখ হাসিনাকে টেনে তুলতে হচ্ছে। সুতরাং আমাদেরকে এই কথাগুলোকে মাথায় রাখতে হবে। আমরা যদি তাদের মতই হবো, তাহলে শেখ হাসিনা আমাদের দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো না। এই কথাটা মাথায় রেখেই আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। তাহলেই আমরা বঙ্গবন্ধুর কণ্যাকে সত্যিকারে সাহায্য করতে পারবো।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আরও বলেন: আজকের দিনে শেখ হাসিনার সাফল্যের পাশাপাশি, এই যে সমাজের যত অন্ধত্ব এবং যেটাকে পূঁজি করে এরা এগিয়ে গেল, এর বিরুদ্ধে আমাদের জনগণকে বিশেষ করে নারী সমাজকে সচেতন করতে হবে।

Reneta

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সভাপতি ড. সুলতানা সফির সভাপতিত্বে সেমিনারে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগমতিয়া চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT