বাংলাদেশ থেকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা।
রাজধানীতে আগামীকাল সোমবার ১৪ দলের মানববন্ধন সফল করতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ দাবি তোলেন নেতারা। একই সঙ্গে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটাক্ষ করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও গ্রেফতার দাবি করেন।
নেতারা বলেন, পাকিস্তান যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার জন্য প্রয়োজনে ওই দেশের পণ্য বর্জন করা হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।







