জামায়াতে ইসলামিকে আইএসের চাইতেও জঘন্য ও নিষ্ঠুর আখ্যা দিয়ে বিশিষ্ট আলেম ওলামারা বলেছেন, যে দেশে জামায়াতে ইসলামির তৎপরতা আছে, সেখানে আইএসের প্রয়োজন নেই।
পুলিশ সদর দপ্তরে জঙ্গিবাদবিরোধী সমাবেশে শোলাকিয়ার ঈদগার ইমাম ফরিদ উদ্দিন মাসুদ এ কথা বলেন। অনুষ্ঠানে পুলিশের আইজিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বক্তৃতা করেন।
পুলিশের আইজি শহীদুল হক বলেন, যারা বলেন কওমী মাদ্রাসা জঙ্গিদের আতুরঘর, তাদের সঙ্গে আমরা একমত নই।





