রাজনীতি

জামায়াতে ইসলামী বিএনপির বি টিম: ওবায়দুল কাদের

জামায়াতে ইসলামী বিএনপির বি টিম: ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

সড়ক পরিবহন ও সেতু  মন্ত্রী ওবায়দুল কাদের জামায়াত ইসলামীকে বিএনপির বি টিম বলে আখ্যায়িত করেছেন।

রোববার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখানের পূর্ব ব্রজের হাটি এলাকা থেকে দেড়শ কোটি টাকা ব্যায়ে ২১ টি সেতু নির্মাণ কাজের উদ্বোধন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, ‘ জামায়তের সাথে বিএনপির কৌশলগত সম্পর্ক ’ মির্জা ফখরুলের এই বক্তব্য শুনে মনে হয় জিয়া কবরে শুয়ে ছটফট করছে। কারণ বিএনপি আর জামায়াত একই মুদ্রার এপিঠ ওপিঠ। তিনি আরো বলেন ,জামায়াত হলো বি এন পির বি টিম। জামায়াত ছাড়া বি এন পি’র কোন অস্তিত্ব নেই।

বিষয়:ওবায়দুল কাদের বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…