বাংলাদেশ

ওএসডি হয়ে মন্ত্রণালয়ে বদলি হলেন জামালপুরের ডিসি

ওএসডি হয়ে মন্ত্রণালয়ে বদলি হলেন জামালপুরের ডিসি

জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। 

রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে  এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

একই সঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব মো. এনামুল হককে জামালপুরের নতুন জেলা প্রশাসক  হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সম্প্রতি জামালপুরের ডিসির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারী কর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। বৃহস্পতিবার মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়।

ওএসডি হয়ে মন্ত্রণালয়ে বদলি হলেন জামালপুরের ডিসিযদিও বিষয়টি অস্বীকার করে ঘটনাটি ‘সাজানো’ বলে দাবি করেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ওই ঘটনায় জামালপুরসহ সারাদেশের মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ভিডিওটি সত্য কি-না, সে বিষয়ে জানার চেষ্টা করছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিষয়:ওএসডি জামালপুর জেলা-প্রশাসক ডিসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…