চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি প্রেসক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৯
শিক্ষা
A A
জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে সাংবাদিকদের সংগঠন জাবি প্রেসক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় জাবি প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মনজুরুল হক।

উদ্বোধন শেষে টিএসসি থেকে আনন্দ র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে অমর একুশের সামনে গিয়ে শেষ হয়। আনন্দ র‌্যালিতে প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Banglabid

উদ্বোধনী বক্তৃতায় কোষাধ্যক্ষ বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন জাবি প্রেসক্লাব বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কাছে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বলভাবে তুলে ধরে আসছে। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে আগামীতেও এ অগ্রযাত্রা অটুট থাকবে বলে আশা করি।’

এসময় তিনি প্রেসক্লাবের সকল তরুণ ও মেধাবী সদস্যদের শুভ কামনা জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে আজকে যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিধিত্ব করে আসছে, লেখাপড়ার পাশাপাশি এ জনকল্যাণমূলক দায়িত্ব পালন করে আসছে তারা ভবিষ্যতে দেশের কল্যাণে অগ্রণী ভুমিকা পালন করবে বলে আমি আশাবাদী।’

জাবি প্রেসক্লাবের উপদেষ্টা ও আইটি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কে এম আক্কাছ আলী বলেন, ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন জাবি প্রেসক্লাব সত্য প্রকাশের মাধ্যমে সামনে আরও এগিয়ে যাক। বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশন করে প্রেসক্লাব যেভাবে এগিয়ে চলেছে তা ভবিষ্যতে বজায় থাকুক।’

Reneta

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আইন অনুষদের ডিন এবং ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর মহিবুর রউফ শৈবাল, জাবি প্রেসক্লাবের সভাপতি দীপঙ্কর দাস, সাধারণ সম্পাদক আবু তাহেরসহ প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাবি প্রেসক্লাবের সভাপতি দীপঙ্কর দাস বলেন, আমরা নির্ভীক ও সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছি। নিজের নীতির জায়গায় সৎ থেকে যেন কাজ করতে পারি সে জন্য সবার সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছে। আমাদের সত্য প্রকাশের কাজে সবার সহযোগিতা চাই।

মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে ক্যাম্পাসভিত্তিক সাংবাদিকদের সংগঠন জাবি প্রেসক্লাব ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। ওই বছরের ২১ জানুয়ারি গোলাম মুজতবা ধ্রুবকে সভাপতি এবং ইমন রহমানকে সাধারণ সম্পাদক করে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবিপ্রতিষ্ঠা বার্ষিকীপ্রেসক্লাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইয়াবা পাচারে রোহিঙ্গা যুবকের ১০ বছর কারাদণ্ড

পরবর্তী

যে ৫ কোম্পানির পানি খাওয়ার অনুপযোগী

পরবর্তী

যে ৫ কোম্পানির পানি খাওয়ার অনুপযোগী

নোয়াখালীতে বাসের ধাক্কায় নিহত ৪

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT