চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলার গাড়ি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৯
শিক্ষা
A A
বইমেলা

‘ইতিহাস ধরবো তুলে বই যাবে তৃণমূলে’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) ক্যাম্পাসে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা’। শ্রাবণ প্রকাশনী ও বইনিউজের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বইমেলা চলবে আগামীকাল (বুধবার) রাত ৮টা পর্যন্ত।

মেলায় মুক্তিযুদ্ধের উপর বাছাই করা পাঁচ শতাধিক বই প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মুক্তিযুদ্ধের নির্বাচিত গ্রন্থসমূহ ২৫ শতাংশ কমিশনে মেলায় পাওয়া যাবে। চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবীন আহসান।

বই মেলার এই আয়োজক ও প্রকাশক জানান, মুক্তিযুদ্ধের ইতিহাসকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে চার মাসব্যাপী ভ্রাম্যমাণ এ বইমেলার আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) বইমেলার গাড়ি নিয়ে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছি। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দুই দিনব্যাপী শ্রাবণ প্রকাশনীর বইমেলার গাড়ি অবস্থান করবে। শিক্ষার্থীরা খুব সহজেই এই বইমেলা থেকে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন গ্রন্থ ক্রয় করতে পারবে।

‘ইতিহাস ধরবো তুলে বই যাবে তৃণমূলে’ স্লোগানে গত ৮ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন জেলা শহর, উপশহর ও শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বইভর্তি গাড়ি নিয়ে ছুটে বেড়াচ্ছে শ্রাবণ প্রকাশনীর ভ্রাম্যমাণ বইমেলার গাড়ি। ‘একাত্তরের দিনগুলি’, ‘আমি বীরাঙ্গনা বলছি’, ‘বীরাঙ্গনার জীবনযুদ্ধ’, ‘ফিরে দেখা একাত্তর’সহ পাঁচ শতাধিক মুক্তিযুদ্ধের ইতিহাস-সংবলিত বই নিয়ে সাজানো এ ভ্রাম্যমাণ বইমেলা গাড়ি।

দেশের সর্বস্তরের মানুষের দ্বারপ্রান্তে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ভিন্নধর্মী এ বইমেলার আয়োজন করেছে শ্রাবণ প্রকাশনী ও বই নিউজ। দেশজুড়ে চার মাসব্যাপী আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধের বইমেলা।

মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই অনলাইন, একাত্তর টিভি, সমকাল, নিউএজ ও জাগরণীয়া। সহযোগিতায় রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ও মুক্তিযুদ্ধ জাদুঘর। ৪ মাসব্যাপী এ বইমেলার ‘শ্রাবণ বইগাড়ি’ দেশের ৬৪ জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ভ্রমণ করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবিবইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT