বাংলাদেশে ভূমিকম্পের ২৪ ঘণ্টার মাথায় এবার জাপানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বন্ধ হয়ে গেছে ট্রেন যোগাযোগ, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে কয়েকটি স্থানে।
তবে যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করেছে ৬ দশমিক ২।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯ টার দিকে দেশটির কুমামতো ও কিয়েশু প্রদেশে এ ভূমিকম্প আঘাত হানলেও এতে পুরো জাপানই কেঁপে ওঠে।
প্রধানমন্ত্রী শিনজো আবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে সুনামি সর্তকতা জারি করেনি দেশটির আবহাওয়া অধিদপ্তর।







