চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতে আরেকটি বাছাইপর্ব খেলবে মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২২ ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করে জিম্বাবুয়ে থেকে ফেরা বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে আরও একটি বাছাইপর্বের চ্যালেঞ্জ। নতুন বছরে নতুন মিশনে সালমা খাতুনের নেতৃত্বে মাঠে নামবে টি-টুয়েন্টি দল।

জানুয়ারিতে কুয়ালালামপুরে হবে কমনওয়েলথ গেমসের বাছাইপর্ব। যেখানে অংশ নেবে সাত দল। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে থাকছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

বাছাইপর্ব থেকে মাত্র একটি দল সুযোগ পাবে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলার। ২০২২ সালের জুলাইয়ে ইংল্যান্ডে বসবে আসরটি। মূল আসরে খেলবে আট দল।

র‌্যাঙ্কিং থেকে বাকি সাত দল আগেই নিশ্চিত করেছে অংশগ্রহণ। চূড়ান্ত হয়েছে গ্রুপিং। ‘এ’ গ্রুপের চার দল- অস্ট্রেলিয়া, বার্বাডোজ, ভারত, পাকিস্তান। ‘বি’ গ্রুপে স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার সঙ্গী হবে বাছাইপর্ব থেকে আসা দলটি।

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করা টিম টাইগ্রেস পাঁচ দিনের কোয়ারেন্টাইনে আছে দেশে ফিরে। ভ্রমণে নানা জটিলতা পেরিয়ে বুধবার দেশে ফেরেন নিগার সুলতানা জ্যোতিরা।

বিসিবির নারী ক্রিকেট বিভাগের ব্যবস্থাপক তৌহিদ মাহমুদ চ্যানেল আই অনলাইনকে জানান, কোয়ারেন্টাইন শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে এক সপ্তাহের ছুটি দেয়া হবে সবাইকে। তারপর শুরু হবে কন্ডিশন ক্যাম্প। ফরম্যাট বদলে টি-টুয়েন্টির অনুশীলন শুরু করবেন সালমা-রুমানারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগ্রেসবাংলাদেশ নারী ক্রিকেট দলরুমানালিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মির্জাপুর’ অভিনেতার মরদেহ উদ্ধার, বলিউডে চাঞ্চল্য

পরবর্তী

পাহাড়িদের জীবনযাত্রায় উন্নয়নের সুবাতাস

পরবর্তী

পাহাড়িদের জীবনযাত্রায় উন্নয়নের সুবাতাস

চাঁদাবাজি মামলায় তিন পুলিশসহ ৫ জনের ৮ বছরের কারাদণ্ড

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT