চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতে অর্থের দাপট দেখাবে নিউক্যাসল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৬ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় জুভেন্টাসের জার্সিতে মাঠে দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্লাহোভিচের জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তুতি নিচ্ছে নিউক্যাসল

মাইক অ্যাশলের থেকে নিউক্যাসল ইউনাইটেডকে কিনে নিয়েছে সৌদি যুবরাজের মালিকানাধীন কোম্পানি কনসোর্টিয়াম। প্রাচ্যের বিত্তবানদের অর্থে ইতিমধ্যেই ইউরোপের ফুটবলে পরাশক্তি হয়ে উঠেছে পিএসজি ও ম্যানচেস্টার সিটি। এই দুই দলের কর্তাদের থেকেও অর্থবিত্তে অনেক এগিয়ে নিউক্যাসলের বর্তমান মালিক।

মাঠের খেলায় অবশ্য সাফল্য পাচ্ছে না নিউক্যাসল। স্টিভ ব্রুসের অধীনে লিগ কাপে প্রথম ম্যাচেই হেরে বিদায় নিয়েছে। লিগে ৮ ম্যাচের ৫টিতে হার, ড্র তিনটি। ধনী ক্লাবের বাজে পারফর্মের কারণে স্টিভ খুঁইয়েছেন চাকরি। অন্তর্বর্তী কোচ হিসেবে এসেছেন এডি হাও। তিনিও খুব একটা ভালো করতে পারছেন না। প্রিমিয়ার লিগে এপর্যন্ত ৭ ম্যাচে ড্র করা নিউক্যাসল হেরেছে বাকি ৭ ম্যাচে।

তবে অর্থের দাপটে আসছে জানুয়ারির দলবদলে একের পর এক তারকা এনে পুরনো গৌরব ফিরে পেতে লড়বে নিউক্যাসল। স্বপ্ন দেখছে আবারও চ্যাম্পিয়নস লিগ খেলার।

Banglabid

সে লক্ষ্যে ময়দানে নেমেছে ধনী ক্লাবটি। আসছে জানুয়ারির দলবদলে বড় অঙ্ক খরচ করতে চায় নিউক্যাসল। খেলোয়াড় নির্বাচনে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে সৌদি মালিকানাধীন ক্লাবটি। শীতকালীন দলবদলে তারা ২০-৩০ কোটি পাউন্ড খরচ করে দল ঢেলে সাজাবে বলে খবর।

লিভারপুলের সাবেক মিডফিল্ডার জো কোল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ক্লাবটি জানুয়ারিতে ২০-৩০ কোটি পাউন্ড খরচ করবে। আমার ধারণা জানুয়ারিতে ওরা টাকা ওড়াবে। আমার ধারণা চার বা পাঁচটা খেলোয়াড় দলে ঢুকবে।’

কোলের ধারণা সঠিক হতে চলছে! ক্লাবটি ফিওরেন্টিনা স্ট্রাইকার ডুসান ভ্লাহোভিচকে টানার জন্য ১০০ মিলিয়ন ইউরো বিডের প্রস্তুতি নিচ্ছে। নিউক্যাসলের অর্থের ঝনঝনানিতে সার্বিয়ান আক্রমণাত্মক খেলোয়াড়কে দলে টানতে ব্যর্থ হতে পারে ম্যানইউ, টটেনহ্যাম ও আর্সেনালের মতো ক্লাবগুলো।

Reneta

ফুটবলার এজেন্ট ক্যালসিওমারকাটোর মতে, ক্যাসলরা শক্তিশালী স্কোয়াড গড়তে চোখ ঘোলা হওয়ার মতো প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছে। জানুয়ারির দলবদলের দিকে ফুটবল বিশ্বেরও কড়া নজর।

চলতি মৌসুম দুর্দান্ত পারফর্ম করছেন সার্বিয়ান স্ট্রাইকার ভ্লাহোভিচ। সিরি আ’য় ১৭ ম্যাচে ১৫ গোল করার পাশাপাশি করিয়েছেন দুটি। ইতালিয়ান কাপে দুই ম্যাচে পেয়েছেন দুবার জালের দেখা। তার খেলা দেখিয়েছে যে, ইউরোপিয়ান ফুটবলের সেরা হওয়ার বৈশিষ্ট্যগুলো তার মাঝেও রয়েছে।

অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ৩-১ গোলে হারার পর পয়েন্ট টেবিলে ১৯ নম্বরে নেমে গেছে নিউক্যাসল। ১৭ ম্যাচে প্রিমিয়ার লিগে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। এমন পরিস্থিতিতে ভ্লাহোভিচের মতো দুর্দান্ত কিছু খেলোয়াড়ের দিকে ঈগল চোখ করছে ক্যাসলরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগনিউক্যাসলম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্রকৃতি সংরক্ষণ পদক ২০২০’ পেলেন ড. মনোয়ার হোসেন

পরবর্তী

যুক্তরাজ্যে করোনা পরিস্থিতির অবনতি

পরবর্তী
ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে করোনা পরিস্থিতির অবনতি

সেনা সদস্যরা রকেট লঞ্চার হাতে প্রস্তুত অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন সংকট নিয়ে ন্যাটোকে রাশিয়ার নতুন প্রস্তাব

সর্বশেষ

ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT