‘নিরাপদ সবজি করব চাষ, পুষ্টি মিলবে বার মাস’ এ প্রতিপাদ্যে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় সবজি মেলা- ২০১৯’। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে চতুর্থবারের মতো এ মেলার আয়োজন করছে কৃষি মন্ত্রণালয়। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবজি ও সবজি উৎপাদন প্রযুক্তি তুলে ধরেছে। মেলা চলবে ২৬ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত।






