চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় লিগে ‘প্রস্তুতি’ সারবেন মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা মাঠে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

গত ১৫ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছেন। সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৫ অক্টোবর। বিরতিটা দীর্ঘ চার মাসের। টানা ফিটনেস অনুশীলনের মধ্যে থাকলেও শীর্ষ পর্যায়ের একজন ক্রিকেটারের জন্য ম্যাচ অনুশীলনের ঘাটতি থেকেই যায়। সেটা ভালোভাবেই অনুভব করছেন মাশরাফী বিন মোর্ত্তজা। জাতীয় লিগে খেলে ঘাটতিটা কাটিতে নিতে তাই বদ্ধপরিকর টাইগারদের ওয়ানডে অধিনায়ক।

আগামী শুক্রবার থেকে মাঠে গড়াবে এবারের জাতীয় লিগ। খুলনার হয়ে খেলবেন মাশরাফী। প্রথম দুই রাউন্ডে খেলার ইচ্ছা বোর্ডে জানিয়েছেন তিনি। আরও এক রাউন্ড যোগ হওয়ার সম্ভাবনা আছে যদি প্রয়োজন মনে করেন। বোর্ড ও কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ম্যাশের এই ইচ্ছায় সায়ই দিয়েছেন।

বিরতির সময়টাতে ম্যাচ অনুশীলন না হলেও অবশ্য নিজেকে প্রস্তুত রাখতে কমতি রাখেননি মাশরাফী। প্রতিদিনই ঘাম ঝরিয়েছেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অনুশীলন চলেছে সমানতালে। গত জুলাইয়ে বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্পে, পরে স্কিল ক্যাম্পে, আর মুশফিকরা যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের লড়াইয়ে তখনও মাশরাফী অনুশীলনের মধ্যেই ছিলেন।

Banglabid

এমনকি টেস্ট সিরিজের পর অন্যরা যখন ছুটি কাটাচ্ছেন, মাশরাফী তখনও সহকারী কোচ রিচার্ড হ্যালসল ও বোলিং কোচ কোর্টনি ওয়ালশের অধীনে অনুশীলন চালিয়ে যাচ্ছেন মিরপুরে। সেই অনুশীলনের ফুলগুলো মালা করে গাঁথতেই এখন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সিদ্ধান্ত ম্যাশের।

অবশ্য বড় দৈর্ঘ্যের ম্যাচের সঙ্গে মাশরাফীর সখ্য নেই দীর্ঘদিন হল। টেস্টে শেষবার খেলেছেন ২০০৯ সালে। ওয়েস্ট ইন্ডিজ সফরে সেই সেন্ট ভিনসেন্ট টেস্টের কথা মনে পড়লে আক্ষেপটাই বড় হয়ে ওঠে। অধিনায়ক হিসেবে প্রথমবার খেলতে নেমে ম্যাচের তৃতীয় দিনের শুরুতেই চোট নিয়ে খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছেড়েছিলেন। সাদা পোশাকে আর নামা হয়নি। সময়টাতে মাশরাফী প্রথম শ্রেণির লড়াইয়ে জাতীয় লিগে ২০১০ ও ২০১২ সালে একটি করে ম্যাচে খেলেছেন। ২০১৪ সালে খেলেছেন দুটি। প্রায়ে সাড়ে তিন বছর পর আবারও ফিরছেন ম্যাচ অনুশীলনের তাড়নায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগবিসিবিমাশরাফী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মার তীব্র স্রোতে নোঙ্গর করা ৩ লঞ্চ ডুবে কয়েকজন নিখোঁজ

পরবর্তী

হঠাৎ বৃষ্টিতে অচল রাজধানী ঢাকা

পরবর্তী
ঢাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা ও যানজট সৃষ্টি হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ বৃষ্টিতে অচল রাজধানী ঢাকা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইরমা

সর্বশেষ

মহাসড়কে আইন ভাঙলেই ধরা এআই ক্যামেরায়, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধন

আগস্ট ১৮, ২০২৬

আর্জেন্টিনার শিরোপার হ্যাটট্রিক, ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

যে কারণে আল আমিনকে ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা দিল ফিফা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT