চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেদনাবিধুর দিনে জাতীয় বীর কাজী আরেফকে স্মরণ

শফী আহমেদ শফী আহমেদ
৯:৪৩ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২০
মতামত
A A

আজ ১৬ ফেব্রুয়ারি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় বীর কাজী আরেফ আহমেদের ২১তম হত্যা দিবস। ১৯৯৯ সালের এই দিনে কুষ্টিয়ার দৌলতপুরে এক সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে উগ্রপন্থি সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন বাঙালি জাতিসত্তার ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদ।

১৯৬০ সাল থেকেই আইয়ুবের সামরিক শাসনবিরোধী আন্দোলনে তিনি যুক্ত হন। ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার আগে তিনি পুরান ঢাকার স্থানীয় তরুণদের নিয়ে সাহসিকতার সঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা মোকাবিলা করেন।

তিনি ভূগোল বিষয়ে বিএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে এমএসসিতে ভর্তি হন। কিন্তু সরকারবিরোধী আন্দোলনের কারণে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ১৯৬২ সালে তিনি ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি ছাত্রলীগ করার জন্যই নিয়মিত টিউশনি করতেন। কখনও হেঁটে, কখনও বাসে চড়ে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমকে সংগঠিত করতেন।

Banglabid

১৯৬০ সালে ছাত্রলীগে যোগ দিয়ে, সিরাজুল আলম খান ও মরহুম আবদুর রাজ্জাকের সঙ্গে মিলিত হয়ে তিন সদস্যের নিউক্লিয়াস গঠন করেন ছাত্রলীগের অভ্যন্তরে। এই নিউক্লিয়াস ১৯৬২ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিয়ে যায় বঙ্গবন্ধুর আস্থাশীল ছাত্রলীগের মাধ্যমে। নিজেকে সবসময় আড়ালে রেখে ছাত্রলীগের সব কর্মকাণ্ডে ও নিউক্লিয়াসকে দেশব্যাপী বিস্তৃত করার কাজে আত্মনিয়োগ করেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত নির্বাচন, জয় বাংলা বাহিনী গঠন, বাংলাদেশের পতাকা নির্ধারণ, মুক্তিযুদ্ধের আগে যেসব স্লোগান জাতিকে অনুপ্রাণিত করেছে তা সবই বঙ্গবন্ধুর অনুমোদনক্রমে নিউক্লিয়াসের মাধ্যমে ছাত্রলীগের কর্মকাণ্ড হিসেবে গৃহীত হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে গঠিত হয় মুজিব বাহিনী। কাজী আরেফ আহমেদ মুজিব বাহিনীর অন্যতম একজন রাজনৈতিক প্রশিক্ষক ও মুজিব বাহিনীর গোয়েন্দা প্রধান ছিলেন। স্বাধীনতা-উত্তরকালে ছাত্রলীগের বিভক্তির পর জাতীয় সমাজতান্ত্রিক দল গঠনে উদ্যোগী ভূমিকা পালন করেন। তৎকালীন সময়ে প্রকাশিত দৈনিক গণকণ্ঠের কার্যকরী সম্পাদকের দায়িত্ব পালন করেন। জাসদ গঠিত গণবাহিনীর একজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শহীদ হলে বাংলাদেশের রাজনীতি ‘৭১-এর পরাজিত শক্তির হাতে জিম্মি হয়ে পড়ে। সেই সময় থেকে মুক্তিযুদ্ধের শক্তিকে পুনরায় ঐক্যবদ্ধ করে ক্ষমতাসীন পাকিস্তানি ভাবধারায় পরিচালিত বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনার লক্ষে আপসহীনভাবে এগিয়ে যান।

Reneta

১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে, আওয়ামী লীগের সভাপতি হিসেবে দেশে প্রত্যাবর্তন করলে নেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্র রেখে সামরিক শাসনবিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখেন। সামরিক শাসনবিরোধী আন্দোলনে তিনি বারবার কারাবরণ করেন ও নির্যাতিত হন। ১৯৯০ সালে  স্বৈরাচারী এরশাদের পতন আন্দোলনে তিন জোটের রূপরেখা প্রণয়ন ও আন্দোলনকে যৌক্তিক পরিণতিতে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত গণআদালতের অন্যতম উদ্যোক্তা ছিলেন। কাজী আরেফের বলিষ্ঠ ভূমিকার কারণেই আমি ছাত্রলীগের কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। তৎপরবর্তীকালে ‘৯০-এর গণআন্দোলন ও ‘৯২-এর গণআদালত সফল করতে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছিলাম।

কাজী আরেফ আহমেদ সব সময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য প্রচেষ্টায় নিয়োজিত ছিলেন। কিন্তু আজকে সেই সময় যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যের বিরোধিতা করেছেন তাদের অনেকেই আজকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রবক্তা। কাজী আরেফ যে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করতে চেয়েছিলেন তা আজকের বিরাজিত অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয়। কাজী আরেফ হত্যার বিচার হয়েছে, কিন্তু হত্যার নীলনকশা যারা করেছেন তাদেরকে চিহ্নিত করা জরুরী।

কাজী আরেফের মতো নেতা বারবার জন্মায় না। তিনি নেই, রেখে গেছেন তার অসমাপ্ত সংগ্রামী জীবন, আজ কাজী আরেফ বেঁচে থাকলে সাম্প্রদায়িক শক্তির এই পুনঃউত্থান প্রচেষ্টা অঙ্কুরেই বিনষ্ট করে দিতেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেন, গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে যে দুর্বলতাগুলি পরিলক্ষিত হচ্ছে তার বিরুদ্ধেও কথা বলতেন। রোহিঙ্গা সমস্যা, ভারতের এনআরসি সমস্যা, সামজিক অবক্ষয়, বিদেশে টাকা পাচারসহ বিরাজিত সমস্যাগুলি নিয়ে একটি জাতীয় ঐক্যমতে আসার উদ্যোগ নিতেন।

তাই আজকের এই প্রেক্ষাপটে কাজী আরেফের মতো একজন বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী আপসহীন নেতার খুব প্রয়োজন ছিল। কাজী আরেফের হত্যাদিনে তার প্রতি বিল্পবী শ্রদ্ধা ও রক্তিম অভিবাদন।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী আরেফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর মেসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

পরবর্তী

করোনা: চীনে টানা তিন দিন ধরে কমছে নতুন আক্রান্তের সংখ্যা

পরবর্তী
করোনা ভাইরাস-চীন-আক্রান্তের সংখ্যা

করোনা: চীনে টানা তিন দিন ধরে কমছে নতুন আক্রান্তের সংখ্যা

‘ছেলে-মেয়ে ও স্ত্রীকে খুন করা হলো, আমাকে পাওয়া যাবে রেললাইনে’

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT