চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় চলচ্চিত্র দিবস: করোনার কারণে নেই কোনো আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২০
বিনোদন
A A
জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৮

জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৮

আজ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। বিশেষ দিনটি প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। চলচ্চিত্রাঙ্গনের মানুষের পদচারণায় মুখরিত হয় বিএফডিসি। কিন্তু এবার জনমানবহীন নীরব-নিস্তব্দ এফডিসি। মহামারী করোনা ভাইরাসের কারণে চলচ্চিত্র দিবস নিয়ে নেই কোনো আয়োজন।

এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া বলেন, করোনাভাইরাসে লকডাউনের কারণে সবকিছুই বন্ধ আছে। এজন্য চলচ্চিত্র দিবসে চলতি বছর এফডিসি থেকে কোনো আয়োজন থাকছে না।

বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। এমন অবস্থায় চলচ্চিত্র দিবসও পালিত হচ্ছে না। চলচ্চিত্রের নানা সংগঠন দিনটিকে ঘিরে মাসখানেক আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকেন। কিন্তু এবার তার ব্যতিক্রম হয়েছে। তথ্য মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অঘোষিতভাবে দিবসটি বাতিল হয়েছে।

চ্যানেল আই অনলাইনকে প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, পুরো বিশ্ব এখন একটি ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ ভয়ে আছে। আমাদেরও একই অবস্থা। করোনার কারণে কোনো প্রকার আয়োজন করা হচ্ছে না।’

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, জাতীয় চলচ্চিত্র দিবস প্রতি বছরই আমাদের মধ্যে প্রাণ সঞ্চার করে দিয়ে যায়। এই দিনটি আমাদের জন্য অনুপ্রেরণার। কারণ এই বিশেষ দিনে চলচ্চিত্রের প্রবীন ও গুণীদের সাক্ষাৎ পাই। নবীন-প্রবীনদের মধ্যে একটা মেলবন্ধন হয়। কিন্তু এবার তো করোনা সবকিছু ভন্ডুল করে দিলো। তাই সবার উদ্দেশ্যে বলি, বেঁচে থাকলে আগামি বছর আরো সুন্দর করে বড় আয়োজনে জাতীয় চলচ্চিত্র দিবস পালন করবো।

চিত্রনায়ক ও শিল্পী সমিতির এই নেতা বলেন, করোনা মুক্ত বাংলাদেশ চাই, আপাতত জাতীয় চলচ্চিত্র দিবসে এটাই আমাদের প্রত্যাশা। চলচ্চিত্রের সঙ্গে জড়িত সকল শিল্পীদের এই করুণ সময়ে নিরাপদে থাকারও আহ্বান জানান তিনি।

Reneta

প্রতিবছর জাতীয় চলচ্চিত্র দিবসকে ঘিরে এফডিসি বর্ণিল রঙে সেজে উঠে। নবীন প্রবীন তারকাদের পদচারণায় মুখরিত হয় চলচ্চিত্রের এই আঁতুর ঘর। স্মরণিকা প্রকাশ, লাইভ টক শো, লাল গালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও সাংস্কৃতিক পরিবেশনা করা হয়।

১৯৫৭ সালের ৩ এপ্রিল প্রাদেশিক আইন পরিষদের শেষ দিন তৎকালীন শিল্প ও বাণিজ্যমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা’ বিল উত্থাপন করেন। ২০১২ সালের ৩ এপ্রিল থেকে জাতীয় চলচ্চিত্র দিবস উদ্যাপন শুরু হয়। তারপর থেকে নিরবচ্ছিন্নভাবে দিবসটি পালিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিকরোনাভাইরাসপ্রযোজক সমিতিলিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

জুলাই ২২, ২০২৬

রেফারিং অন্যায্য ছিল না, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে: স্কালোনি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজ সম্পদ মন্ত্রণালয়

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT