চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘ মহাসচিবের চিন্তায় ‘সাইবার যুদ্ধ’

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
১:০৭ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

বিশ্বব্যাপী সাইবার হামলার ঘটনা বেড়ে যাবার ঘটনায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বৈশ্বিক নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছেন। লিসবন বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি সাইবার হামলার ক্ষয়ক্ষতি কমাতে এ পরামর্শ দিয়েছেন।

গত কয়েকবছর ধরেই সাইবার হামলা মারাত্মক আকার ধারণ করেছে। হামলায় বহুজাতিক প্রতিষ্ঠান, স্থলবন্দর ও সরকারি সেবাকেন্দ্রসহ সাধারণ মানুষের প্রযুক্তিজীবন ক্ষতিগ্রস্ত করেছে।

জাতিসংঘ মহাসচিব বলেছেন, বিভিন্ন দেশের মধ্যে সাইবার যুদ্ধ শুরু হয়ে গেছে। এ ধরণের যুদ্ধ নিয়ন্ত্রণ বিষয়ে নীতিমালা না থাকলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। এ রকম ঘটনার ক্ষেত্রে জেনেভা কনভেনশন কিংবা আন্তর্জাতিক কোনো আইন প্রয়োগ হবে কী না, তা স্পষ্ট নয়।

এন্তোনিও গুতেরেস আরও বলেন, ভবিষ্যতের যুদ্ধের ধরণ আলাদা হবে, অতীত বা বর্তমানের মতো হয়তো না। ভবিষ্যতে হয়তো সামরিক সক্ষমতা ধ্বংস করতে বড় ধরণের সাইবার হামলা হবে। ইলেকট্রনিক নেটওয়ার্কের কাঠামোকে পঙ্গু করা হবে। তাই সাইবার যুদ্ধ এড়াতে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে একটি নীতিমালা প্রণয়ন করা জরুরি।

সাইবার হামলার পেছনে কোনো কোনো রাষ্ট্রের মদদপুষ্ট হ্যাকাররা জড়িত ছিল বলে ধারণা করা হয়। এসব হামলার ঘটনায় মানুষের মধ্যে সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা বেড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতিসংঘ মহাসচিবপ্রযুক্তি নিরাপত্তাসাইবার অপরাধসাইবার অ্যাটাকসাইবার যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রইদ’ পয়সা উসুল সিনেমা, ছাড়িয়ে যেতে পারে ‘হাওয়া’র সাফল্য!

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে পরস্পরবিরোধী দুই মিছিলে হাজার হাজার মানুষ

মে ১৭, ২০২৬

ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে ছোট কাকু সিরিজের

মে ১৭, ২০২৬

দেশে ৬০ লাখের বেশি এলপিজি সিলিন্ডার ব্যবহারকারী

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT