চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতির সাথে প্রতারণা করেছেন সুলতান মনসুর: ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: সুলতান মোহাম্মদ মনসুর শপথ নিয়ে জাতির সাথে প্রতারণা করেছেন। তিনি ঐক্যফ্রন্টের তেমন কোন নেতা ছিলেন না। তার শপথ নেওয়ার ঐক্যফ্রন্টের কোনো ক্ষতি হবে না। এছাড়া বিএনপি তাদের আগের সিদ্ধান্তেই রয়েছেন। তারা সংসদে যাচ্ছেন না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর সমধিকার প্রতিষ্ঠা এবং নারী নির্যাতন, খুন ও গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করেন জাতীয়তাবাদী মহিলা দল।

মির্জা ফখরুল বলেন: আজকে নারী দিবস এমন এক সময়ে আমাদের মাঝে এসেছে যখন বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশী নিগৃহীত হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যের কথা আজকে একজন নারী যিনি বাংলাদেশের নারী জাগরণের জন্য আন্দোলন করেছিলেন, নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেছেন, মেয়েদের লেখাপড়ার জন্য সবচেয়ে বড় অবদান রেখেছেন, তাকে মিথ্যা মামলা দিয়ে অন্ধকার কারাগারে রাখা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা দখলদারী সরকার। জনগণের দ্বারা নির্বাচিত কোন সরকার নয়। আজকে সম্পূর্ণ বেআইনীভাবে পাকিস্তানী হানাদার বাহিনীদের মত জোর করে ক্ষমতা দখল করে আছে। জনগণের সমস্ত অধিকার বঞ্চিত করে তাদেরকে দমন নিপীড়নের মধ্য দিয়ে তাদের লাঞ্চিত করা হচ্ছে।

আজকে এই নারী দিবসে আমাদেরকে শপথ নিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে, নারী সমাজের আন্দোলনকে আরো বেগমান করতে চাই।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের গনতন্ত্রের মুক্তি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে মুক্তির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। নারী সমাজের মুক্তিও বেগম জিয়ার মুক্তির সাথে জড়িত। তাই আসুন এই দিনে আমরা শপথ করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ হই। এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্টা করি। তাহলেই নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে।

Reneta

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এসময় আরও বক্তব্য দেন-সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরীন খান, সহ সভাপতি জেবা খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মির্জা ফখরুল ইসলাম আলমগীরসুলতান মনসুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT