আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যখন রাজনীতি করা দুরুহ ছিলো তখন বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেছা মুজিব জাতির জনককে সাহস দিয়েছেন।
বঙ্গবন্ধু এভিনিউয়ে বেগম মুজিবের জন্মদিনের দোয়া ও মিলাদের আগে আলোচনা সভায় তিনি বলেন, বেগম মুজিব যদি বঙ্গবন্ধুর সঙ্গে না থাকতেন তাহলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হতো।
সৈয়দ আশরাফ বলেন, জাতির প্রতিটি দুর্যোগে বেগম ফজিলাতুন্ননেসা মুজিব দৃঢ় ভূমিকা পালন করেছেন।







