গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চির-নিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।
রোববার দুপুর বারোটার দিকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করে জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এরপর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, ‘‘নিজের চোখে যে মানুষটিকে দেখেছি সেই মানুষটি আজ চির-নিদ্রায় শায়িত নিজ জন্মভূমি টুঙ্গিপাড়ায়। আজ সেই মহান মানুষটির কবর জিয়ারত করে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মহান আল্লাহুরাব্বুল আলামিনের কাছে সেই মহান মানুষটির আত্মার মাগফিরাত কামনা করছি।’’
পরে পরিদর্শন বইতে মন্তব্য লিখে তাতে সাক্ষর করেন তিনি।







