বাংলাদেশ

কিলোমিটারে দৃশ্যমান হলো পদ্মা সেতু

কিলোমিটারে দৃশ্যমান হলো পদ্মা সেতু

জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর বসনো হয়েছে পদ্মা সেতুর ৬ষ্ঠ ও ৭ম স্প্যান। এরফলে সেতুটির এক কিলোমিটারের বেশি কাঠামো দৃশ্যমান হয়েছে। 

বুধবার সকাল ১০টার পর থেকেই জাজিরা প্রান্তে ৬টি স্প্যানের মাধ্যমে ৯০০ মিটার ও মুন্সীগঞ্জ প্রান্তে ১টি স্প্যান বসানোর মধ্যদিয়ে এখন পদ্মা সেতু দৃশ্যমান হলো ১০৫০ মিটারে।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানো হয়। এরপর ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে বসানো হয় দ্বিতীয় স্প্যান।

১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপর বসে তৃতীয় স্প্যান। সর্বশেষ ১৩ মে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপর চতুর্থ স্প্যান।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে মোট ৪১টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো এবং সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি।

বিষয়:পদ্মা সেতু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…