চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকসু’র নির্বাচন কমিশন গঠন

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৪:৫৪ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরীকে প্রধান কমিশনার করে এ নির্বাচন কমিশন গঠন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আনুষ্ঠানিক দায়িত্বপ্রাপ্তির পর তিনি পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠন করবেন।

বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।

উপাচার্য বলেন, অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আরও দু’জন সহকারী নির্বাচন কমিশনার বাছাই করে জাকসুর পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠন করবেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হওয়ার পর অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী বলেন, জাকসু নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়। আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। উপাচার্যের সাথে এই বিষয়ে আমার প্রাথমিক কথাবার্তা হয়েছে। লিখিত আদেশ এখনও হাতে পাইনি। ওটা পেলে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবো।

জাকসু নির্বাচনকে সফল করার লক্ষ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাসহ সকল শ্রেণির সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, দীর্ঘ ২৭ বছর বন্ধ থাকার পর জাকসু প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে নতুন করে কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনের পূর্বে উপাচার্য ফারজানা ইসলাম জুলাই মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠন এবং এ বছরের নভেম্বর মাসে নির্বাচন প্রদানের প্রতিশ্রুতি দেন।

নির্ধারিত সময়ের শেষ দিনে নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে জাকসু নির্বাচনের প্রথম চ্যালেঞ্জ পার করলো উপাচার্য ড. ফারজানা ইসলামের প্রশাসন।

ট্যাগ: জাকসু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শোক দিবসকে সামনে রেখে পাল্টাপাল্টি সভা, ১৪৪ ধারা জারি

পরবর্তী

ভারতের জামাই হচ্ছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার

পরবর্তী

ভারতের জামাই হচ্ছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার

ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT