নীলফামারী

জলঢাকায় শীতবস্ত্র বিতরণ করলেন তুরিন আফরোজ

জলঢাকায় শীতবস্ত্র বিতরণ করলেন তুরিন আফরোজ

নীলফামারীর জলঢাকায় গত শনিবার থেকে সোমবার পর্যন্ত দরিদ্র শীতার্ত পরিবারগুলোর মাঝে কম্বল বিতরণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

সম্প্রতি তার প্রয়াত বাবার স্মৃতিবিজরিত এলাকায় উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তিন হাজার ৬৫০ পিস কম্বল শীতার্তদের হাতে তুলে দেন।

কম্বল বিতরণকালে ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, ‘এলাকার দরিদ্র শীতার্তদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতে হয়তো আরো বড় উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়াবো। কারণ, তারাই আমার স্বজন, আত্মার আত্মীয়।’

বিষয়:শীতবস্ত্র বিতরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…