চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জরুরি প্রাণী খাদ্যের’ স্টিকারযুক্ত পিকআপে অস্ত্র-ইয়াবার চালান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ২২, মে ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

‘জরুরী প্রাণী খাদ্য উৎপাদন কাজে নিয়োজিত’ স্টিকার সাঁটিয়ে অবৈধ অস্ত্র ও ইয়াবার চালান বহন করে আসছিলো একটি চক্র। মাদক ব্যবসা নির্বিঘ্ন করতে ব্যবসায়ীদের চাহিদামতো চড়া দামে অস্ত্রও সরবরাহ করা হতো।

বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসা ডাব ও কাঁঠালভর্তি একটি পিকআপসহ চারজনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

এসময় তাদের কাছ থেকে দুটি দেশীয় বন্দুক, ৬ রাউন্ড গুলি এবং ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটকরা হলেন: মো. ওসমান (৩৭), শাহজাহান সরকার (৩৬), সেলিম সরকার (৪৫) ও নুর ইসলাম (৩৫)।

র‌্যাব জানায়: ‘জরুরী প্রাণী খাদ্য উৎপাদন কাজে নিয়োজিত’ স্টিকার সাঁটিয়ে কক্সবাজার থেকে অবৈধ অস্ত্র ও ইয়াবার চালান এনে ঢাকা ও গাজীপুরে সরবরাহ করে আসছিল চক্রটি। কক্সবাজার থেকে রওনা হওয়ার পর তাদের সামনে প্রাইভেটকারযোগে একটি এসকর্ট পার্টি থাকে। রাস্তায় চেকপোস্ট থাকলে বা গাড়ী তল্লাশী হলে এসকর্ট পার্টি সামনে থেকে সতর্ক করে দেয়।
র‌্যাব-২ এর স্পেশালাইজড ক্রাইম প্রিভেনশন কোম্পানির কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান: কক্সবাজার থেকে কাঁচামাল পরিবহণের আড়ালে মাদক ও অস্ত্রের চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে আদাবর থানাধীন রিং রোডস্থ হক সাহেবের মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হয়। গভীর রাতে কাঁঠাল ও ডাব ভর্তি একটি পিকআপে ড্রাইভার ও হেলপারসহ ৪ জনকে দেখতে পেয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হলে চালানটি কক্সবাজার থেকে এসেছে বলে জানায়।

এসময় পিকআপে থাকা দুজনের কাছে থাকা ব্যাকপ্যাক থেকে ২টি দেশীয় তৈরি বন্দুক, ৬ রাউন্ড গুলি এবং সবার কাছ থেকে মোট সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান: মাদক ব্যবসা নির্বিঘ্ন করাতে মাদক ব্যবসায়ীদের চাহিদামতো কক্সবাজার থেকে অস্ত্রের চালান এনে মাদক ব্যবসায়ীদের কাছে চড়া দামে বিক্রয় করতেন তারা।

তাদের বিরুদ্ধে আদাবর থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসপি মহিউদ্দিন ফারুকী।

ট্যাগ: র‌্যাব-২
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদে বাইরে নয়, ঘরেই থাকুন: র‌্যাব মহাপরিচালক

পরবর্তী

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার দিচ্ছে এআইআইবি

পরবর্তী

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার দিচ্ছে এআইআইবি

করোনায় মৃতদের দাফনে কাজ করছে কোয়ান্টাম

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT