চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের পর ফ্লিক বললেন, ‘ম্যাচ খেলার সঠিক সময় নয়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় ওসাসুনার বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা। জয়ে টেবিলের শীর্ষে থাকা দলটি রিয়াল মাদ্রিদের থেকে আরও তিন পয়েন্ট বাড়িয়ে নিয়েছে ব্যবধান। আন্তর্জাতিক বিরতির পর এত দ্রুত ম্যাচ খেলার জন্য সঠিক সময় নয়, বলেছেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক।

ন্যু ক্যাম্পে ওসাসুনার বিপক্ষে দারুণ শুরু করেছিল বার্সেলোনা। খেলার ১১ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন ফেররান তরেস। ২১ মিনিটে ব্যবধান পেনাল্টি থেকে দ্বিগুণ করেন দানি ওলমো। ৭৭ মিনিটে ৩-০ করেন রবার্ট লেভান্ডোভস্কি। পরে আর গোল বাড়েনি।

ম্যাচের পর ফ্লিক বলেছেন, ‘আমরা অবস্থার সর্বোত্তম ব্যবহার করেছি। এটা ম্যাচ খেলার জন্য সঠিক সময় নয়। আন্তর্জাতিক বিরতির পর, এটা সঠিক সময় নয়। আমরা আরও তিন পয়েন্ট পেয়েছি, কিন্তু দানির চোটের জন্য আমাদের সত্যিই অনেক মূল্য দিতে হয়েছে, এটা ভালো নয়।’

‘আমরা জানি না কতদিন তাকে দলের বাইরে থাকতে হবে। যদি এটি দুই সপ্তাহ হয়, তার মানে অনেক ম্যাচ। অথবা তিন সপ্তাহ যদি হয়, তাহলে আরও অনেক ম্যাচ। এটা ভালো অবস্থান নয়। এ তিন পয়েন্ট বেশ মূল্য দিয়ে নিতে হল।’

রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের সমান ২৮ ম্যাচ খেলেছে বার্সেলোনা। ২০ জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে সবার উপরে কাতালুনিয়ানরা। ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ এবং ৫৬ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলেটিকোওলমোওসাসুনাফ্লিকবার্সেলোনারিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি

প্রকাশ রায়ের ‘ভাসমান জীবন’ প্যারিসে প্রদর্শিত

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের জীবননাশের হুমকিদাতা কোমির আত্মসমর্পণ

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: জামিল আহমেদ লিমন (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রে নিহত জামিল লিমনের মরদেহ ঢাকায় আসবে ৪ মে

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT