চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জম্মু-কাশ্মির সীমান্তে উত্তেজনা, ছয়জন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

জম্মু এবং কাশ্মির নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সৈন্যদলের মধ্যে রোববার সকাল থেকেই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। শনিবার থেকেই অস্ত্রবিরতি লঙ্ঘণের ফলে এখন পর্যন্ত সর্বমোট ছয়জন বেসামরিক মানুষ নিহত এবং নয়জন আহত হয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকে শনিবার রাত থেকে চালানো গুলি এবং গোলা নিক্ষেপের এর ফলে বালাকোট সেক্টরে চল্লিশ বছর বয়সী একজন মহিলা নিহত হয়েছেন। নিহত ছয়জনের মধ্যে ১২ বছর বয়সি একজন শিশুও রয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে রাত থেকে চলা গুলিবর্ষণ এবং শেলিং থেকে রক্ষা পেতে স্থানীয় প্রশাসন সীমান্ত এলাকায় বসবাস করা জনগণকে ঘরের ভেতরেই অবস্থান করার পরামর্শ দিয়েছেন। পুঞ্চ সেক্টরে গতকাল অস্ত্রবিরতি লঙ্ঘণের সূচনা হয়। অথচ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। দুদেশের মধ্যকার বন্ধুত্যপূর্ণ সম্পর্কের আহবান জানিয়েছেন নওয়াজ শরীফ।

২০০৩ সাল থেকে বিরাজমান অস্ত্রবিরতি আগস্ট মাসেই ৩২ বার লঙ্ঘণ করা হয়েছে। ধারাবাহিকভাবে চলা অষ্টম দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সীমান্তবর্তী পুঞ্চ অঞ্চলে শেল নিক্ষেপ করেছে পাকিস্তানি বাহিনি।

বালাকোট সেক্টরে গতকাল দুপুরে গোলাবর্ষণের আঘাতে পাঁচজন নিহত হয়। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী শিশু এবং গ্রামের প্রধান রয়েছেন। এর ফলে ছয়জন আহত হয়। আহত সকলকে বিমানযোগে জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পুঞ্চ অঞ্চলের ডেপুটি কমিশনার নিসার আহমেদ ওয়ানি।

পাকিস্তানের পক্ষ থেকে অনবরত গোলা বর্ষণ করা হয়েচিলো। এর মধ্যে একট গোল সাতজনকে বহনকারী একটি গাড়িকে আঘাত করে। সে গাড়িতে থাকা আমাদের সারপাঞ্চ (গ্রাম্যপধান) গোলার আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। বালাকোট গ্রামের গোলাবর্ষণের ঘটনায় আহত রাশিদ আহমেদ এমনটি জানিয়েছেন।

গতকাল সকালে শেবজিয়ান সেক্টরে দুইটি স্থানে গুলিবর্ষণের ঘটনায় তিনজন আহত হন। গত সপ্তাহ থেকে এই সেক্টর জঘন্যতম গোলবর্ষণের শিকার হয়। এর ফলে বারোটি পরিবারেরও অধিক স্থানীয়দের স্থান ত্যাগ করতে বাধ্য করা হয়েছে।

Reneta

ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট শনিবার এবং পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ আগস্ট শুক্রবার আত্তারি সীমান্ত দিয়ে প্রথা অনুযায়ী মিস্টি বিতরণও করেনি এদুটি দেশের সেনাদল।

চলতি বছরের জুলাই মাসের ২৬ তারিখ থেকে জম্মু এবং কাশ্মির আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তান ১৯২ বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে এই সপ্তাহে ভারতের লোকসভায় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মিরপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

সতর্ক করলেন ডে পল

জুলাই ৩, ২০২৬

পরিস্থিতি যেমনই হোক গোল করতে পারব: হ্যারি কেন

জুলাই ৩, ২০২৬

‘শাহ সিমেন্ট-ইমা’ মিডিয়া কাপে চ্যানেল আইয়ের দুই জয়

জুলাই ৩, ২০২৬

শেষ ষোলোর টিকিট খুঁজতে আর্জেন্টিনার এই একাদশ?

জুলাই ৩, ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT